সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করল সরকার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করল সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করেন। এ ঘটনা তদন্তে আজ রবিবার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। তিন সদস্যের ওই কমিটির প্রধান করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে। অপর দুই সদস্য হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। তদন্তকালে কমিটিকে তিনটি বিষয় দেখতে বলা হয়েছে। তা হলো, গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি

আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গেছেন; এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না; এ ক্ষেত্রে কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করা। কমিটি প্রয়োজনীয় সবে দলিলপত্র, যন্ত্রপাতি, স্বাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সব সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশাবলী পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বাধ্য থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। এর আগে আবদুল হামিদের দেশছাড়ার ঘটনায় গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর ঘটনা তদন্তে অতিরিক্ত আইজি

প্রশাসন মো. মতিউর রহমান শেখের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। এছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এসবির অতিরিক্ত পুলিশ সুপার তাহসীনা আরিফকে প্রত্যাহার করে। এছাড়া এসবির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ঘটনায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার ও আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান