সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলার পরদিন সহিংসতায় নিহত ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৪

সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলার পরদিন সহিংসতায় নিহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৪ |
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়েছে। শুক্রবার বিষ্ণুপুরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলায় একজনের মৃত্যু হয়েছে। এর পরদিন শনিবার জিরিবাম জেলায় সহিংসতায় আরও ৫ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার পুলিশ জানিয়েছে, মূলত দুটি বিবদমান গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে এ প্রাণহানির ঘটনা ঘটে। একদল অস্ত্রধারী প্রথমে অপর একটি দলের ঘুমন্ত সদস্যদের ওপর হামলা চালিয়ে একজনকে হত্যা করে। পরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হলে আরও ৪ জনের মৃত্যু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, অস্ত্রধারীরা জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের একটি বিচ্ছিন্ন স্থানে একা বসবাসকারী ব্যক্তির বাড়িতে প্রবেশ করে ঘুমের মধ্যে তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনার

পর জেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরের পাহাড়ে সশস্ত্র লোকদের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। এতে সেই পাহাড় একটি একটি সশস্ত্র গোষ্ঠীর তিনজনসহ মোট চারজন নিহত হন। এর আগে রাজ্যের বিষ্ণুপুর জেলায় সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলায় ১ জন নিহত হওয়ার ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পর এই প্রাণহানির ঘটনা ঘটল। শুক্রবার সন্ত্রাসীরা ইম্প্রোভাইজড রকেট ব্যবহার করে জেলার ত্রংলাওবিতে ভোর সাড়ে ৪টার দিকে হামলা চালায়। এই হামলায় সেখানকার দুটি স্থাপনা ধ্বংস হয়ে যায়। বিগত কয়েক দিন ধরে মণিপুরে নতুন করে সহিংসতা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। চলতি সপ্তাহের শুরুতে মণিপুরের ইমফলের পশ্চিমে অবস্থিত কয়েকটি গ্রামে ড্রোন ব্যবহার করে বোমা ফেলার ঘটনায় দুজন

নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কঠোর ভাষায় এসব সহিংসতার নিন্দা করে সেগুলো ‘সন্ত্রাসবাদী কাজ’ বলে অভিহিত করে বলেন, মণিপুর রাজ্য সরকার এ ধরনের বিনা উসকানিমূলক হামলাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং আদিবাসী জনগোষ্ঠীর ওপর এ ধরনের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। মণিপুরে সাম্প্রতিক সহিংসতার এসব ঘটনা আমলে নিয়ে রাজ্যের শিক্ষা বিভাগ শনিবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে। নাগরিক সমাজ সংস্থা কোঅর্ডিনেশন কমিটি অন মণিপুর ইনটিগ্রিটি ও জনগণের সম্মতির আলোকে অনির্দিষ্টকালের জন্য ‘জন জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। ‘কুকি জঙ্গিদের নিরবচ্ছিন্ন আক্রমণ’ বিষয়টি উল্লেখ সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার পরামর্শ

দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার