সাজা শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

সাজা শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
বিভিন্ন সময়ে আটক ২৮ বাংলাদেশিসহ ১৩১ বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা পান এসব প্রবাসী। সাজা শেষে তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর আকাশ পথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে তারা যেন আবার মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারেন সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়। রোববার এক বিবৃতিতে রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের পেকান নেনাস বন্দিশিবির থেকে গত

এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআইএ-১ এবং কেএলআইএ টার্মিনাল-২ এর মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে ৬৭ জন মিয়ানমারের, ২৮ জন বাংলাদেশি, ২১ জন থাই, ১০ জন পাকিস্তানি নাগরিক, ৪ জন ভারতীয় এবং ১ জন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন। এর আগে, চলতি মাসের ৯ ফেব্রুয়ারি রাজ্যের পেকান নেনাস একই বন্দিশিবির থেকে, ২৩ বাংলাদেশি, ২৩০ ইন্দোনেশিয়া, ১৭ পাকিস্তানি, ৬ ভারতীয়, একজন শ্রীলঙ্কার এবং একজন সিঙ্গাপুরের নাগরিকসহ মোট ২৭৮ অভিবাসীকে কালো তালিকাভুক্ত করে আকাশ ও স্থলপথে নিজ নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া। আটক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রত্যাবাসন সংক্রান্ত বিষয়, যেমন টিকিট কেনা ইত্যাদি, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে প্রদত্ত সার্ভিস কাউন্টারে করা

যেতে পারে। কোনো পরিষেবা চার্জ লাগবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া মালয়েশিয়ার জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ আটক ব্যক্তিদের প্রত্যাবাসনে মধ্যস্থতাকারীদের ব্যবহারকে উৎসাহিত করে না। কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অনুগ্রহ করে ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে সরাসরি রেকর্ডস এবং ট্রান্সফার ইউনিটের সঙ্গে যোগাযোগ করতে এক বিবৃতিতে বলেছে ইমিগ্রেশন বিভাগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!