ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন
‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে
যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
‘সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না’—তামিম
দীর্ঘদিনের সতীর্থ হলেও গত কয়েক বছরে সাকিব আল হাসান ও তামিম ইকবালের সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। তবে এবার সঙ্গে একান্ত আলাপে তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যক্তিগত পর্যায়ে তাদের সম্পর্ক কখনো এতটা তলানিতে পৌঁছায়নি যে একে অপরের সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নেবেন।
ভারত সফরে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালনকালে সাকিবের শেষ টেস্ট ম্যাচে উপস্থিত ছিলেন তামিম। সে প্রসঙ্গে বলেন, ‘ওটাই ওর শেষ ম্যাচ হবে কি না নিশ্চিত ছিলাম না। যদি হতো, আমি ওর ক্যারিয়ার নিয়ে কিছু বলতাম। ওর যতটা কাছ থেকে আমি দেখেছি বা ও আমাকে দেখেছে, তা অনেকে দেখেনি। তাই সাকিব বাংলাদেশের ক্রিকেটের জন্য কী করেছে, সেটা আমার মতো
কারও মুখ থেকে শুনতে চাইবে সবাই।’ সাকিবকে কেবল একজন ক্রিকেটার হিসেবে বিচার করতেই চান তামিম। বলেন, ‘খেলোয়াড় সাকিব আমার কাছে অনেক বড়। অন্য কোনো মতামত দেওয়ারও প্রয়োজন নেই, নেওয়ারও দরকার নেই।’ বিদেশে বা সাধারণ যেকোনো জায়গায় যদি দেখা হয়, তখন কী হবে? এমন প্রশ্নে তামিম স্পষ্ট করে বললেন, ‘আমি জিজ্ঞেস করব, তুমি কেমন আছ। পরিবার কেমন আছে। আমি নিশ্চিত, সেও জিজ্ঞেস করবে আমি কেমন আছি। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, সাকিব আমাকে দেখে মুখ ফিরিয়ে নেবে না, আমিও না। এটা সম্ভব না।’ তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর জিনিস দেখা যায়, তা ‘নোংরামি’। বাস্তবে সাকিব ও তামিম একে অপরের প্রতি সম্মান
রেখেই চলেন।