সাইফুদ্দিন-জিসান তাণ্ডবে উড়ে গেল ওমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪

সাইফুদ্দিন-জিসান তাণ্ডবে উড়ে গেল ওমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৪ |
হংকং ইন্টারন্যাশনাল সিক্সার্সে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। বলতে গেছে প্রতিপক্ষ ওমানকে উড়িয়ে দিয়েছেন ওপেনার জিসান আলম ও মোহাম্মদ সাইফুদ্দিন। এই দুই ব্যাটারের ঝড়ো ইনিংসে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১৪৭ রান জমা করে বাংলাদেশ। যার জবাবে ১১৩ রানে শেষ হয় ওমানের ইনিংস। বাংলাদেশ ম্যাচ জেতে ৩৪ রানের বড় ব্যবধানে। ৬ ওভার ও ছয় জনের এই খেলায় টসে জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওমান। যেখানে ব্যাট করতে নেমে ব্যাট হাতে চড়াও হন ওপেনার জিসান আলম। ১২ বলে ৫৫ রান আসে তার ব্যাট থেকে। প্রতিযোগিতার নিয়মানুযায়ী ফিফটি করলে রিটায়ার্ডহাট হতে হয় ব্যাটারকে। সে হিসেবে এরপর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক মোহাম্মদ সাইফুদ্দিন।

তিনিও ব্যাট হাতে একই তাণ্ডব চালান। ১২ বলে করেন ৫৫ রান। জিসান তার ইনিংসে ১টি চার ও ৮টি ছক্কা মারলেও সাইফুদ্দিন মেরেছেন ৭টি ছক্কা ও ৩টি চার। ইয়াসির আলী রাব্বির ব্যাট থেকে আসে ৯ বলে ২৬ রান। আবু হায়দার ৩ বলে ৪ রান করেন। সব মিলিয়ে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ১৪৭ রান। যার জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান করে ওমান। সর্বোচ্চ ৮ বলে ২৯ রান আসে ভিনায়েক শুকলার ব্যাট থেকে। বাংলাদেশি বোলারদের মধ্যে ২ ওভার হাত ঘুরিয়ে ১২ রান খরচায় ২ উইকেট নিয়েছেন জিসান। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। যাদের বিপক্ষে আজ দুপুর পৌনে তিনটায়

মুখোমুখি হবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক