“সরকারকে শত্রু মনে করে মানুষ”, লন্ডনে ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জুন, ২০২৫

আরও খবর

বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’

রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা

এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ

মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে?

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার?

ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে

গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল

“সরকারকে শত্রু মনে করে মানুষ”, লন্ডনে ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৫ |
বাংলাদেশের অন্তর্বর্তী নেতা মুহাম্মদ ইউনূস যখন এই কথাটা বলেন, তাতে শুধু হতাশা নেই—আছে এক ধরনের দীর্ঘশ্বাস, একটা বোঝা টানার ক্লান্তি। এক বছর আগে, এক অভূতপূর্ব ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর, দেশের হাল ধরেছিলেন তিনিই। আজও সেই ক্ষত শুকায়নি। দুর্নীতির গভীর ছায়া এখনো রাজনীতির প্রতিটি স্তরে ছড়ানো। "যেকোনো কাজ করতে গেলে ঘুষ দিতে হয়। পাসপোর্ট, ব্যবসার লাইসেন্স—সবকিছুতেই টাকা চাই। যেন সবাই সুযোগের অপেক্ষায় থাকে কে কত বেশি আত্মসাৎ করতে পারে," বলেন ইউনূস। একটি ধ্বংসস্তূপ থেকে শুরু ২০২৪ সালের গ্রীষ্মে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মূল ইস্যু ছিল সরকারি চাকরির কোটা—যা ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠদের জন্য সুবিধাজনক ছিল। কিন্তু এর পেছনে ছিল আরও গভীর ক্ষোভ—বেকারত্ব, মূল্যবৃদ্ধি,

বাকস্বাধীনতার সংকোচন, ব্যাংক খাতে দুর্নীতি। "আমরা যখন দায়িত্ব নিই, তখন প্রশাসন প্রায় ভেঙে পড়েছিল। আমাদের বুঝতে সময় লেগে গিয়েছিল—এই বিলগুলো আমরা কীভাবে পরিশোধ করব?" স্মৃতি চারণ করেন ইউনূস। "ব্যাংকগুলো এমনভাবে ঋণ দিয়েছিল যেন সেটা উপহার—ফেরত আসবে না জেনেও।" ‘জুলাই চার্টার’ – নতুন সূচনার খসড়া সরকার গঠনের পরই একাধিক সংস্কার কমিশন তৈরি হয়। নির্বাচন, দুর্নীতি এবং জনকল্যাণ নিয়ে যেসব সুপারিশ এসেছে, সেগুলো নিয়ে এখন ইউনূস কাজ করছেন। চাচ্ছেন—এই মাসের মধ্যেই ‘জুলাই চার্টার’ নামে এক ঐতিহাসিক চুক্তি হোক, যাতে সব রাজনৈতিক দল একমত হয়। "এই সুপারিশগুলো শুধু নামকাওয়াস্তে নয়। এগুলো গড়েপিটে নতুন বাংলাদেশ বানানোর ভিত। আমরা এখন একটাই কাজ করছি—সব পক্ষকে এক টেবিলে আনা, যেন আগামী

নির্বাচনের আগে বাস্তবায়ন শুরু করা যায়।" তবে কাজটা সহজ নয়। বিএনপি, যারা এখন জনপ্রিয়তায় এগিয়ে, তারা আগাম নির্বাচনের দাবি তুলেছে। আবার প্রস্তাবিত প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার বিষয়েও আপত্তি তুলেছে। “ব্যাংক নয়, মানুষকে দরকার” – ইউনূসের স্বপ্নের অর্থনীতি একটা বিষয়ের ওপর ইউনূস এখন বিশেষ জোর দিচ্ছেন—‘সামাজিক ব্যবসা’। অর্থ মানেই মুনাফা নয়—এটা দিয়ে মানুষের সমস্যা সমাধানও করা যায়, এই ধারণাই ছড়িয়ে দিতে চান তিনি। তিনি চান, মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্রঋণ ব্যবস্থাকে আরও শক্ত ভিত্তি দেওয়া হোক। বিশেষ করে, দরিদ্র মানুষ যাতে বড় ব্যাংকের কাছে না গিয়েও ঋণ পেতে পারে—এমন বিশেষ ‘মাইক্রোফাইন্যান্স ব্যাংক’ গড়ে তোলার কথা ভাবছেন তিনি। "অনেকে বলে মাইক্রোক্রেডিট মানুষকে ঠকায়। কিন্তু আমি বলি, এটা আসলে এক

নতুন পথ দেখিয়েছে দুনিয়াকে। কিছু দুষ্টচক্র একে বদনাম করেছে, অথচ মূল মডেলে কোনো সমস্যা নেই।" ‘আমি চলে যাবো’ – দায়িত্ব নয়, বদলের দায়িত্ব এই মুহূর্তে ইউনূস দেশ চালালেও, আগামী এপ্রিলের নির্বাচনের পর তিনি সরকারে থাকবেন না—এই প্রতিশ্রুতি আগেই দিয়েছেন। "আগে আওয়ামী লীগ আমাকে কটাক্ষ করত। এখন সবাই করে। এটা মেনে নিতে হয়। আমি জানি, এটা স্থায়ী কোনো ভূমিকা নয়। কাজ শেষ হলে আমি সরে যাবো।" তিনি যোগ করেন, "আমাদের সামনে সুযোগ আছে নতুনভাবে শুরু করার। যদি আমরা সব পক্ষকে একত্র করতে পারি, তাহলে সত্যিই আমরা বলবো—একটি নতুন বাংলাদেশ শুরু হয়েছে।" বাংলাদেশ আজ এক চূড়ান্ত বাঁকে দাঁড়িয়ে। দীর্ঘ দিনের ঘুণধরা রাজনীতিকে বদলে, নতুন একটি সূচনা সম্ভব

কি না—তা নির্ভর করছে এই ক্ষণস্থায়ী অন্তর্বর্তী নেতৃত্বের সাহস আর দেশের মানুষের প্রত্যাশার মধ্যে সেতুবন্ধন ঘটাতে পারার উপর। তথ্যসূত্রঃ দ্য গার্ডিয়ান

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন