সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা-ধনী চন্দ্রবাবু নাইডু, কার কত সম্পদ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪

সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা-ধনী চন্দ্রবাবু নাইডু, কার কত সম্পদ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৪ |
ভারতের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম (এডিআর)-এর প্রকাশিত তথ্য বলছে এমনটাই। তার মোট সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৮ হাজার ২৯ টাকা। সোমবার দেশের ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্যমন্ত্রীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে তাদের সম্পত্তির খতিয়ান নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে এডিআর। সেই রিপোর্ট অনুযায়ী দেশটির দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কোনো স্থাবর সম্পত্তি নেই। ২০১১ সাল থেকে এই নিয়ে টানা তিন দফায় দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিনি বরাবরই বলেছেন, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কোনো বেতন নেন না। সাতবারের সংসদ সদস্য হিসেবে তিনি যে পরিমাণ পেনশন পান, তাও গ্রহণ করেন না পশ্চিমবঙ্গের

মুখ্যমন্ত্রী। কেবলমাত্র নিজের লেখা বই এবং গানের রয়্যালটি থেকেই রোজগার রয়েছে তার। একাধিক হাইপ্রোফাইল পদ সামলানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতার সাদামাটা জীবনযাপন বহুল চর্চিত। কালীঘাটে তার অনাড়ম্বর জীবন নজর কাড়ে সকলেরই। এডিআর-এর রিপোর্ট প্রসঙ্গে তৃণমূলের সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়র জীবন কেবলমাত্র ভারতীয় বা এশিয়ানদের কাছেই বেঞ্চমার্ক নয়, তার নিঃস্বার্থ জনসেবা, কলকাতার একটি ছোট গলিতে তার সাদামাটা বাড়ি, এই গ্রহের কোনো জনপ্রতিনিধি তার জীবনযাত্রার সঙ্গে নিজেদের মেলাতে পারবেন না। তার এই জীবনযাপন কোনো সাধারণ গল্প নয়। ১০০ বছরেও এমনটা শোনা যায় না। এই রিপোর্ট বলছে, দেশের ধনীতম মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইড়ু। তেলুগু দেশম পার্টির সুপ্রিমোর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকার

বেশি। তার মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮১০ কোটি টাকা এবং স্থাবর সম্পত্তি ১২১ কোটির বেশি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত টাকার সম্পত্তি রয়েছে? ভারতের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তি পরিমাণ ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লক্ষ ৬৪ হাজার ৩১০ টাকা। যা দেশের মাথা পিছু আয়ের গড়ের তুলনায় ৭.৩ গুণ বেশি। এডিআর-এর রিপোর্ট বলছে দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তি রয়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকার। চন্দ্রবাবু নাইড়ু এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দেশের বাকি মুখ্যমন্ত্রীদের সম্পত্তির পরিমাণ- > প্রেমা খান্দু (অরুণাচল প্রদেশ)- ৩৩২ কোটি টাকা >

সিদ্দারামাইয়া (কর্নাটক)- ৫১ কোটি টাকা > নেফিউ রিও (নাগাল্যান্ড)- ৪৬ কোটি টাকা > মোহন যাদব (মধ্যপ্রদেশ)- ৪২ কোটি > এন রঙ্গস্বামী (পুদুচেরি)- ৩৮ কোটি > রেবন্ত রেড্ডি (তেলঙ্গনা)- ৩০ কোটি > হেমন্ত সোরেন (ঝাড়খণ্ড)- ২৫ কোটি > হিমন্ত বিশ্ব শর্মা (অসম)- ১৭ কোটি > কনরাড সাংমা (মেঘালয়)- ১৪ কোটি > ওমর আবদুল্লা (জম্মু ও কাশ্মীর)- ৫৫ লক্ষ > পিনারাই বিজয়ন (কেরালা)- ১ কোটি ১৮ লক্ষ > আতিশি মারলেনা (দিল্লি)- ১ কোটি ৮১ লক্ষ টাকা > ভজনলাল শর্মা (রাজস্থান)- ১ কোটি ৪৬ লক্ষ টাকা > এন বীরেন সিং (মণিপুর)- ১ কোটি ৪৭ লক্ষ টাকা > যোগী আদিত্যনাথ (উত্তরপ্রদেশ)- ১ কোটি ৫৪ লক্ষ টাকা > নীতীশ কুমার (বিহার)- ১ কোটি ৬৪ লক্ষ টাকা > ভগবন্ত মান (পাঞ্জাব)-

১ কোটি ৯৭ লক্ষ টাকা > মোহনচরণ মাঝি (ওডিশা)- ১ কোটি ৯৭ লক্ষ টাকা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”