সন্ধান মিলল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৪

সন্ধান মিলল ২০০ বছর পুরোনো শহরের প্রবেশদ্বার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৪ |
স্কটল্যান্ডের ন্যাশনাল লাইব্রেরির নিচতলায় একটি দরজার খোঁজ পাওয়া মিলেছে, যার পেছনে দীর্ঘকাল ধরে লুকিয়ে ছিল প্রাচীন এক শহর। দরজা খুলে দেখা গেল, শতাব্দী পুরোনো এডিনবরা শহরের এক দৃশ্য। নব্বইয়ের দশকে লাইব্রেরির ফাইল রাখার আলমারির পেছনের দেয়ালে একটি ছোট ফাঁকা জায়গা দেখা যায়। সেখানে পরীক্ষা করে এই পথের দেখা পান লাইব্রেরি কর্মকর্তারা। বিবিসির এক প্রতিবেদনে এই পুরোনো শহরের পথের খবর প্রকাশিত হয়েছে। তাঁরা ওই জায়গাটি ভেঙে ভেতরে হামাগুড়ি দিয়ে প্রবেশ করে দুই পাশ থেকে খোলা যায় এমন দরজা দেখেন। দরজা দিয়ে ঢুকে একটা খোলা জায়গায় হাজির হন তাঁরা। জায়গাটি কয়েকশ ফুট দীর্ঘ এবং ঢালু। সেখানে সামনে এগিয়ে কিছু ছোট কামরা দেখতে পান। সেগুলো

দেখতে সেতুতে বানানো সংরক্ষণাগারের মতো। পরীক্ষা করে বুঝতে পারেন প্যাসেজটি জর্জ চতুর্থের সময়কার। ১৮৩০-এর দশকে চতুর্থ জর্জের সময়কার সেতুটি নির্মাণ করতে পুরোনো শহরের কেন্দ্রস্থলের লিবার্টন’স উইন্ড সড়ক ভেঙে ফেলা হয়েছিল। সেতুর দেয়াল লাগোয়া ন্যাশনাল লাইব্রেরি ভবন। ব্রিজ তৈরি করতে ভেঙে ফেলা একটি ভবনের ভিত্তির ওপর লাইব্রেরিটি নির্মিত। এর ঠিক মাঝখানে দেখা মেলে ওই গোপন দরজার, যা নিয়ে যায় পুরোনো দিনের এডিনবরায়। লাইব্রেরির সাবেক পরিচালক বিল জ্যাকসন বিবিসিকে জানান, তিনি ভেতরে পচা পুরোনো আসবাবপত্র, খাতা, জুতা এবং শত বছরেরও বেশি পুরোনো স্লেট পাথরের একটি মূত্রত্যাগের আসন দেখতে পান। তবে এসব পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। জ্যাকসন বলেন, ‘ভেতরে এত অন্ধকার ছিল যে টর্চের আলোতেও

তেমন কিছুই দেখা যাচ্ছিল না। কিছুটা ভয়েরও ছিল। আমি দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। তবে এটা ছিল রোমাঞ্চকর।’ বিল জ্যাকসন সেখানে আলোর ব্যবস্থা করেছেন। অন্য প্রান্তে দরজা লাগিয়েছেন। প্রবেশপথটি প্রশস্ত করে সেখানেও নতুন দরজা লাগানো হয়েছে। প্যাসেজের কিছু কক্ষ এখন লাইব্রেরির অগ্নি নির্বাপণ ব্যবস্থার পানি ট্যাংক সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে। লাইব্রেরির রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট রবি মিচেল বলেন, প্যাসেজের ভেতরে লাইব্রেরি ভবনের নিচতলার ইট এবং ব্রিজের পাথরের কাজ দেখতে পাওয়া যায়। মেরি কিংস ক্লোজের মতো না হলেও, এটি আমাদের এডিনবরার শতাব্দী পুরোনো এক রূপ দেখায়। এডিনবরার মেরি কিংস ক্লোজ ১৬শ ও ১৭শ শতকে শহরের একটি ব্যস্ত ও জনাকীর্ণ এলাকা। ‘ক্লোজ’ শব্দটি দুই পাশে বাড়ি

দিয়ে ঘেরা সংকীর্ণ গলি বা প্যাসেজকে বোঝায়। একসময়ের ব্যবসায়িক ও আবাসিক এলাকা মেরি কিংস ক্লোজ এখন ভূতুড়ে, রহস্যময় এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা বিজড়িত পর্যটন স্থান। রবি মিচেল আরও বলেন, লাইব্রেরির সংগ্রহে থাকা পুরোনো শহরের কয়েকটি মানচিত্র এবং তথ্য বিবরণী থেকে এ এলাকার একটি চিত্র পাওয়া গেছে। যেখানে বর্তমানে জর্জ চতুর্থ ব্রিজ এবং লাইব্রেরি দাঁড়িয়ে আছে, সে জায়গাটি আগে দেখতে কেমন ছিল—তা জানা গেছে। মিচেল বলেন, সেখানে রাস্তার ওপর ব্যবসায়ী, নাপিত, জুতার কারিগর, মুদি দোকান, শুল্কঘর, মদ বিক্রেতা, কর্ক কাটার, রূপা ঘুরানো, মোজা বিক্রেতা ও কাচের কারিগররা বসতেন। এটি সেসময়কার একটি খুব ব্যস্ত রাস্তা ছিল। এখানে জনসম্মুখে ফাঁসি দেওয়ার মঞ্চও ছিল। এ ছাড়াও

শহরের অন্যতম পরিচিত সরাইখানাও এখানে ছিল। হঠাৎ আবিষ্কৃত এই শহরের অংশটুকুকে ‘দ্য ভয়েড’ অর্থাৎ শূন্যতা নাম দিয়েছিলেন লাইব্রেরি কর্মীরা। স্থানীয় ইতিহাসবিদ জেমি কোরস্টোরফাইন বলেছিলেন, দ্য ভয়েডে প্রবেশ করা ছিল তাঁর জীবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতাগুলোর একটি। তবে রূপকথার গল্পের গোপন কুঠুরি বা সুড়ঙ্গ পথের মতো এই পথটিও জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ ‘মেসিকে নিয়ে লিখতে গেলে একটি পুরো বইও যথেষ্ট নয়’ ৬ জেলায় সেনা মোতায়েন মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়ার এক এমওইউ, দুই দলিল বিনিময় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড