সন্ত্রাসবিরোধী অভিযানে ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫

সন্ত্রাসবিরোধী অভিযানে ক্যাপ্টেনসহ ৬ পাকিস্তানি সেনা নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫ |
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুরাম জেলায় চালানো এক সামরিক অভিযানে ক্যাপ্টেনসহ ছয়জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর কার্যকর পাল্টা-আক্রমণে সাতজন সন্ত্রাসীও নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সহযোগী ‘ফিতনা আল খাওয়ারেজ’ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নিজস্ব সৈন্যদের দক্ষ মোকাবিলায় ভারত-সমর্থিত সাতজন খাওয়ারেজকে (সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য) জাহান্নামে পাঠানো হয়েছে। বন্দুকযুদ্ধে নিহত ছয় সেনারা হলেন— তরুণ মেডিকেল অফিসার ক্যাপ্টেন নোমান সালিম (২৪, মিয়ানওয়ালির বাসিন্দা), হাবিলদার আমজাদ আলী (৩৯), নায়ক ওয়াকাস আহমদ (৩৬), সিপাহী আইজাজ

আলী (২৩), সিপাহী মুহাম্মদ ওয়ালিদ (২৩) ও সিপাহী মুহাম্মদ শাহবাজ (৩২)। বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকায় লুকিয়ে থাকা অন্য কোনো ‘ভারত-সমর্থিত খারজি’ নির্মূল করতে অপারেশন চালানো হচ্ছে। নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো ‘আজম ই ইস্তেহকাম’ ভিশনের অধীনে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলের এই অভিযান পূর্ণ গতিতে চালিয়ে যাবে। প্রসঙ্গত, বিশেষত পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলা অনেক বেড়েছে। ২০২২ সালে সরকারের সঙ্গে টিটিপি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার পর এই হামলার সংখ্যা বৃদ্ধি পায়। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ