সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জন নিহত, পরিবারে শোকের মাতম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জন নিহত, পরিবারে শোকের মাতম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের ৪জন। নিহতের পরিবারের বইছে শোকের মাতম। এদিকে ঘাতক বাস চালকের শান্তি দাবী ও নিহতের পারিবাররের জন্য আর্থিক সহযোগিতা দাবী এলাকাবাসীবাসী। উপজেলা প্রশাসন আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের বিল্লাল ফকিরের অন্তস্বত্তা স্ত্রী রোজিনা বেগমকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন পরিবারসহ। এসময় অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে গেলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা তালুকদার পাম্পের সামনে অ্যাম্বুলেন্স চাকা সচল করার জন্য থামানো ছিল। পিছন থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্স এর পিছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের

চালক মাহবুব সরদারসহ ৫জন মারা যায়। এদের মধ্যে একই পরিবারের ৪জন মারা গেছে। এদুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে। এই ঘটনায় নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের সামাদ ফকির, তার স্ত্রী সাহেদা বেগম এবং তার ছেলে বিল্লাল ফকির ও মেয়ে আফসানা আক্তার। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একাবাবাসী ও স্বজনরা বাস চালকের বিচার দাবী করেছেন এবং নিহতের পরিবারের জন্য অর্থিক সহযোগিতা দাবী করেছেন। সরেজমিন দেখা গেছে, সামাদ ফকিরের বাড়ির পাশেই ৪টি কবর খুড়ছে এলাকাবাসী ও স্বজনরা। কান্নায় ভেঙ্গে পড়ছেন স্বজন ও শুভাকাঙ্খিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মাওলানা সামাদ

ফকির ও তার ছেলে হাফেজ বিল্লাল ফকির দুজনেই ছিলেন দুইটি মসজিদের ইমাম। নিহত বিল্লালের স্ত্রী অন্তঃসত্তা রোজিনা বেগম অসুস্থ্য থাকায় তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যাচ্ছিলেন পরিবারসহ। এসময়ই ঘটে দুর্ঘটনা। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শারাফ উদ্দিন বলেন, মর্মান্তিক দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছে। এদের মধ্যে একই পরিবারের রয়েছে ৪জন। মুলত থেমে থাকা একটি অ্যাম্বুলেন্সকে চাপা দেয় দ্রুত গতির একটি বাস। এতেই নিহত হয়েছে। আমরা চাই বাস চালকের শাস্তি হোক এবং নিহতদের পরিবারকে অর্থিক সহযোগিতা প্রদানের অনুরোধ করছি সরকারের প্রতি। মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারনে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা ঘটছে। যাদের অবহেলা দুর্ঘটনা ঘটছে

তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিবে প্রশাসন এমনটাই প্রত্যাশা করি। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, একই পরিবারের ৪জন নিহত হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। নিহতের পরিবার আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল