সচিবালয়ে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত : ইউট্যাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

আরও খবর

পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে

‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’

হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা

ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায়

বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬ কি আদৌ মুক্ত ও জবাবদিহিতামূলক সংবাদ মাধ্যমের পক্ষে?

‘সক্ষমতা বাড়াতে’ দরপত্র ছাড়াই র‌্যাবের জন্য ১৬৩টি গাড়ি সরাসরি ক্রয়ের অনুমোদন

সচিবালয়ে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত : ইউট্যাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে কর্মরতদের ছাড়া কাউকে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সচিবালয় হচ্ছে- একটি রাষ্ট্রের প্রাণকেন্দ্র। রাষ্ট্রের চরম ও চূড়ান্ত মুহুর্তেও সচিবালয় সচল রাখতে হয়। কিন্তু সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নিয়ে আন্দোলনের কারণে মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ বাহিনী সোয়াত ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়। সচিবালয়ের প্রধান গেটের সামনে অতিরিক্ত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা

রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নেতারা বলেন, সরকারের সাবেক সচিব ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারকে পর্যন্ত সচিবালয়ে প্রবেশে বাঁধা দেওয়া হয়েছে। এমনকি সকালে দায়িত্ব পালনের উদ্দেশে যাওয়া সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। যা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। কারও প্রয়োজন থাকলে তিনি সচিবালয়ে যাবেন এটিই স্বাভাবিক। কিন্তু সচিবালয়ে প্রবেশে বাঁধা দেওয়ার ঘটনা উদ্বেগজনক। ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, আমরা ভেবেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর একটি বৈষম্যহীন রাষ্ট্র দেখতে পাবো। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেক্ষেত্রে কতটুকু সফল হয়েছে সে বিষয়ে

প্রশ্ন থেকেই যায়। আমরা সব মহলের দৃষ্টি আকর্ষণ করে বলছি- আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমাধান খুঁজে বের করুন। তা না হলে আন্দোলন অব্যাহত ও সচিবালয়ে অচলাবস্থা তৈরি হলে দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী