সংস্কার যত স্বল্প সময়ে করা যায় ততই উত্তম : ডা. তাহের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

সংস্কার যত স্বল্প সময়ে করা যায় ততই উত্তম : ডা. তাহের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
সংস্কার যত স্বল্পসময়ে করা যায় ততই উত্তম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, প্রয়োজনীয় সময় জামায়াত ইসলামী সরকারকে দিতে চায়। কিন্তু আমরা চাই সরকারও একটা রোডম্যাপ দিক, সংস্কারে কতদিন লাগবে। প্রধান উপদেষ্টা বলেছেন, সংস্কার যখন হয়ে যাবে, সবাই যখন একমত হয়ে যাবে তারপরের ধাপেই আমরা ইলেকশন দেব, আমরা এটার সঙ্গে একমত। তবে আমরা মনে করি সংস্কারটা যত স্বল্পসময়ে করা যায় ততই উত্তম। কারণ কেয়ারটেকার সরকারের কাজই হচ্ছে সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র আন্দোলনের সাবেকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

বলেন। আব্দুল্লাহ তাহের বলেন, আমাদের আমিরের কথা সবার কাছে গ্রহণযোগ্য। সবাই চেয়ে আছে জামায়াত কী করবে। দুটি কারণে উনাকে পছন্দ করে, উনার কথা বলার ধরন, দ্বিতীয়টি হলো মানুষ এমন নেতা চায়, দল চায়, ব্যক্তি চায়, যারা দুর্নীতি করে না। আগের ফ্যাসিবাদী সরকার ও তার দোসররা লাখ লাখ কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে গেছে। তাদের এদেশ শাসন করার ক্ষমতা নেই। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেকে গড়ো, ৩ মাসে রোকন হও। এদেশের নির্যাতিত মানুষ, বঞ্চিত মানুষ, পথহারা মানুষের কাছে যাও। মহানগরীর প্রতিটি ওয়ার্ড তোমরাই নেতৃত্ব দেবে। তিনি আরও বলেন, এদেশের মানুষ আন্দোলনে যেমনি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তারা শুধু সৈরাচারের পতন ঘটায়নি। বরং দেশ থেকে

বিতাড়িত করেছে। মানুষ প্রমাণ করেছে এদেশের মানুষ কোনো জালেমকে সহ্য করে না। তাই বিগত ফ্যাসিবাদের সময়ের যারা দুর্নীতিগ্রস্ত, যারা এখনো দেশে গুরুত্বপূর্ণ পদে আছে তাদের দ্রুত অপসারণ করতে হবে। যারা সৎ ছিলেন, পদোন্নতি পায়নি তাদের নিয়োগ দিন। নায়েবে আমির বলেন, ইসলামি ব্যাংক এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক ছিল। এই ব্যাংককে যারা ধ্বংস করেছে তাদের অতিদ্রæত বিচার করতে হবে। যাকে চেয়ারম্যান করে বসানো হয়েছে তিনিও দুর্নীতিগ্রস্ত। অতিদ্রæত তাকে সরাতে হবে। যারা ইসলামি ব্যাংক লুটপাট করেছে এরা দুস্থ। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দীন। এ সময় ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতা ও জামায়াতের রোকনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়