সংখ্যায় সংখ্যায় মার্কিন নির্বাচন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

সংখ্যায় সংখ্যায় মার্কিন নির্বাচন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ |
২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দৃশ্য মঞ্চায়িত হচ্ছে। প্রচারণা শেষে এখন ভোট ও ফলাফলের পালা। তবে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে চলুন আরও একবার মার্কিন নির্বাচন কেন্দ্রিক সবকিছু জেনে নেওয়া যাক-তবে সংখ্যায় সংখ্যায়… ২ মার্কিন নির্বাচনে প্রার্থীর সংখ্যা দুই নয়, ছয়। তবে নির্বাচনে সব আলো যথারীতি দুই শীর্ষ মার্কিন রাজনৈতিক দল ডেমোক্রেট ও রিপাবলিকান দলের দুই প্রার্থী যথাক্রমে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের দিকে। তাদের মধ্য থেকেই একজন দিনদুয়েকের মধ্যে হোয়াইট হাউজে জায়গা করে নেবেন। ৫ ৫ নভেম্বর, নির্বাচনের দিন। প্রথাগতভাবে নভেম্বরের প্রথম সোমবারের পরের মঙ্গলবার অনুষ্ঠিত হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ৭ দোদুল্যমান রাজ্যের সংখ্যা। রাজ্যগুলো হচ্ছে-অ্যারিজোনা, উইসকনসিন, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া ও

জর্জিয়া। এই সাত রাজ্যের ভোটাররা গড়ে দিতে পারেন প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য। কারণ এই রাজ্যগুলোতে এককভাবে কোনো প্রার্থী জনপ্রিয় নন। ৩৪ ও ৪৩৫ মার্কিন নির্বাচনে শুধু যে হোয়াইট হাউজ কার দখলে যাবে সেটা ঠিক হয় তা নয়, বরং নির্বাচনের মাধ্যমে মার্কিন কংগ্রেসও নতুন করে সাজবে। সিনেটের ৩৪ আসন এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫ আসনের ফয়সালাও এই নির্বাচনের মাধ্যমেই হতে যাচ্ছে। ৫৩৮ মার্কিন নির্বাচনের সবচেয়ে ‘রহস্যময়’ অংশ হচ্ছে ইলেক্টোরাল কলেজ। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্ট সংখ্যক ইলেক্টর রয়েছে। গ্রামীণ অঙ্গরাজ্য ভারমন্টের যেমন কেবল দুটি ইলেক্টর রয়েছে, অন্যদিকে ক্যালিফোর্নিয়ার ইলেক্টর সংখ্যা ৫৪। এভাবে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মোট ৫৩৮ ইলেক্টর রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থীদের অন্তত ২৭০টি

ভোট পেতে হবে। ৭,৭৪,০০০ ২০২০ মার্কিন নির্বাচনে কাজ করা ভোটকর্মীর সংখ্যা। নির্বাচনে মূলত তিন ধরনের ভোটকর্মীদের দেখা মেলে। এর মধ্যে বেশিরভাগই ভোটারদের ভোট দিতে সাহায্য করা ও নির্বিঘ্নে নির্বাচন আয়োজনের কাজে নিযুক্ত থাকেন। এছাড়া নির্বাচন কর্মকর্তারা সরকারিভাবে নিযুক্ত হয়ে নির্বাচন পরিচালনার কাজ করেন। এর বাইরে বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষকরাও ভোটের সময় কেন্দ্রে নিয়োজিত থাকেন। ৭ কোটি ৫০ লাখ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২ নভেম্বরের মধ্যে প্রায় ৭ কোটি ৫০ লাখ ভোটার আগাম ভোট প্রদান করেছেন। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যই ভোটারদের সুবিধার্থে আগাম ভোট দেওয়ার সুযোগ দিয়ে থাকে। ২২ কোটি ৪০ লাখ এবারের নির্বাচনে ভোটদানের যোগ্য মার্কিন নাগরিকের সংখ্যা। ২০২০ মার্কিন নির্বাচন ছিল দেশটির

ইতিহাসের সর্বোচ্চসংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। সেন্সাস ব্যুরোর তথ্য অনুযায়ী, সেবার প্রায় সাড়ে ১৫ কোটি ভোটার বা মোট ভোটারের প্রায় দুই তৃতীয়াংশ ভোট দিয়েছিলেন। তথ্যসূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম ২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শিক্ষক নিয়োগে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের জন্য সুখবর জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ আটক ৫ জনকে কারাদণ্ড ৩ কেজি আইসসহ বিদেশি নাগরিক আটক গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম