শ্রীলঙ্কা সিরিজেই ফিরতে চান তাসকিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

শ্রীলঙ্কা সিরিজেই ফিরতে চান তাসকিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
গোড়ালির ইনজুরিতে পড়ে ঘরের মাটিতে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেননি দেশসেরা পেসার তাসকিন আহমেদ। চোট সারাতে দেশে তো বটেই লন্ডনের চিকিৎসকের শরণাপন্নও হন। সবমিলিয়ে তিনজন ফিজিশিয়ানকে দেখিয়েছেন তাসকিন। দেশে ফিরে এখন পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ডানহাতি এই পেসার। মিরপুর শের-ই বাংলার মাঠে নিয়মিত অনুশীলনও করছেন। মূলত রানিং সেশনেই এখন বেশি মনোযোগ তার। বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ফেরার খবরও জানালেন তাসকিন। বলেন, ‘নির্দিষ্টভাবে কবে ফিরব, সে বিষয়ে আসলে নির্দিষ্ট তারিখ বলাটা কঠিন। তবে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফেরার ইচ্ছা। জুনের প্রথম দিকে আশা করা যায়, যদি কোনো সমস্যা না থাকে। এখন যেভাবে চলছে তাতে আমি খুশি আলহামদুলিল্লাহ। এখনো কোনো কমপ্লেইন

নাই। যদি এভাবে সুন্দর স্মুদলি যাই, তাহলে তো খুবই ভালো’। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর সর্বশেষ ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন তাসকিন। পরে গোড়ালির চোটের কারণে টাইগার এই তারকা পেসার ছিটকে যান মাঠের বাইরে। এপ্রিলে ইংল্যান্ডে যাওয়ার আগেই অবশ্য তাকে নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ জানিয়েছিলেন, বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে। এটাকে ম্যানেজ করেই খেলতে হবে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করেই খেলতে হবে। টাইগার এই পেসারের ক্যারিয়ারকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। ২০১৮ সালের আগে ও পরে। ২০১৪ সালে আন্তর্জাতিক অভিষেক। এর চার বছর পর ২০১৮ সালটাই সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে

বাজে বছর। এরপর তাসকিনের ক্যারিয়ারে কেটে গেছে আরও চারটি বছর—২০২১, ২০২২, ২০২৩, ২০২৪। এই চার বছরই এ পেসারের পারফরম্যান্স কমবেশি ভালো বলতে হবে। এর মধ্যে ২০২৪ সালেই সমহিমায় দেখা দিয়েছেন তাসকিন আহমেদকে। অবিশ্বাস্য শোনা গেলেও তাসকিন তার ক্যারিয়ারের এক-চতুর্থাংশ উইকেটই পেয়েছেন এই ২০২৪ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিন উইকেট নিয়েছেন ২৪০টি। এর ৬৩টিই নিয়েছেন এ বছরে। ২০২৪ সালেই বাংলাদেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি ৩০টি ম্যাচ খেলেছেন। ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত তিন বছরের প্রতি বছরের ৩টি ম্যাচ কম খেলেও উইকেট পেয়েছিলেন সর্বোচ্চ ৪৬টি (বাকি দুই বছর ৩৩ ও ৩৪)। ৩০ বছরের এই তারকা পেসার ক্যারিয়ারে এ পর্যন্ত মোট ১৭টি টেস্ট, ৭৯টি ওয়ানডে ও ৭৩টি টি-টয়েন্টি

ম্যাচ খেলেছেন। পেয়েছেন যথাক্রমে ৪৯, ১১১ ও ৮২ উইকেট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর