শেষ মুহূর্তের গোলে বার্সার উদযাপন ‘থামাল’ রিয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

শেষ মুহূর্তের গোলে বার্সার উদযাপন ‘থামাল’ রিয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
বার্সেলোনার চোখ ছিল এই ম্যাচটায়। আজ রিয়াল মাদ্রিদ পয়েন্ট খুইয়ে বসলেই বার্সেলোনা এক মৌসুমের বিরতি দিয়ে আবারও বনে যেত লিগ চ্যাম্পিয়ন। তবে মায়োর্কার বিপক্ষে সেটার খুব কাছে গিয়েও শেষমেশ হয়নি রিয়ালের। শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে রিয়াল। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাবেউতে এই নাটকীয় ম্যাচে শেষ মিনিটে জয় এনে দেন রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামোন। রিয়াল অবশ্য উদযাপনটা কিছুক্ষণের জন্যই থামাতে পেরেছে। এই জয়ে বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান এখন চার। বৃহস্পতিবার এসপানিওলের বিপক্ষে ম্যাচে জিতলেই অবশ্য বার্সা শিরোপা নিশ্চিত করে ফেলবে। কাতালুনিয়ায় শুরু হয়ে যাবে ঘরোয়া ট্রেবলের উদযাপন। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে হেরে যাওয়ার শঙ্কাতেই পড়ে গিয়েছিল। ম্যাচের শুরুতে

এগিয়ে যায় মায়োর্কা। ১১তম মিনিটে মার্টিন ভালিয়েন্ত গোল করেন। তিনি ডান দিক থেকে বক্সে বল পেয়ে ফাঁকা জায়গা পেয়ে শট নেন। বল ঠেকাতে পারেননি লা লিগায় নিজের ২০০তম ম্যাচ খেলতে নামা রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। রিয়াল দলে এই ম্যাচে অনেক তারকাই ছিলেন না। ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগোসহ বেশ কয়েকজন খেলোয়াড় চোটে পড়েছেন। তারপরও রিয়াল শুরু থেকেই গোলের জন্য চাপ তৈরি করে। তরুণ ফরোয়ার্ড এমবাপে এবং ইংলিশ জুড বেলিংহ্যাম বেশ কয়েকবার চেষ্টা করেন, তবে মায়োর্কার গোলকিপার লেও রোমান দুর্দান্ত সেভ করেন। ৬৮ মিনিটে অবশেষে গোল পান কিলিয়ান এমবাপে। তিন মায়োর্কা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দেন। এটি ছিল মৌসুমে

তার ৪০তম গোল। এরপরও ম্যাচে উত্তেজনা ছিল। মায়োর্কার মাতেউ মোরে দারুণ এক সুযোগ পেয়েও গোল করতে পারেননি, কোর্তোয়া একা তাকে আটকে দেন। এরপর আরদা গুলের শট রোমান ঠেকান, আর একবার এমবাপের শট গোললাইন থেকে হেড করে ফেরান ভালিয়েন্ত। তাতে মনে হচ্ছিল ড্রই বুঝি এই ম্যাচের নিয়তি! তবে তখনই দৃশ্যপটে চলে আসেন রিয়ালের ২০ বছর বয়সী ডিফেন্ডার ইয়াকোবো রামোন। বল পেয়ে মায়োর্কার ডিফেন্ডারদের হালকা দ্বিধার সুযোগ নেন এবং উঁচু শটে বল গোলরক্ষক রোমানের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন। ম্যাচের সময় তখন ৯৫ মিনিট। রিয়ালের জয় নিশ্চিত হয়ে যায় তখনই। তাতে বার্সার অপেক্ষা বাড়ে আরও এক দিনের জন্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া