শুটিংয়ে দুর্ঘটনার শিকার অক্ষয় কুমার, যা বলেন চিকিৎসক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪

শুটিংয়ে দুর্ঘটনার শিকার অক্ষয় কুমার, যা বলেন চিকিৎসক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ডিসেম্বর, ২০২৪ |
শুটিং করার সময় বলিউড তারকা অক্ষয় কুমার গুরুতর আহত হয়েছেন। মুম্বাইয়ে ‘হাউসফুল-৫’ সিনেমার দৃশ্য ধারণের সময় তিনি এ দুর্ঘটনার মুখে পড়েন। এতে অক্ষয়ের চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘হিন্দুস্তান টাইমস’র খবরে এ তথ্য জানা গেছে। সিনেমার সেটের এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘অক্ষয় একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন। এ সময়ে একটা কিছু উড়ে এসে তার চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে সিনেমার শুটিং শুরু হচ্ছে।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘অক্ষয় দ্রুত শুটিং শুরু করতে চাইছেন। আবারও শুটিং সেটে ফিরে আসতে

মুখিয়ে রয়েছেন। একেবারে শেষ পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অক্ষয় আর সিনেমার কাজ ফেলে রাখতে চাইছেন না।’ ‘হাউসফুল-৫’ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলেপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিক ফাকরি। এ ছাড়াও ফারদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ ও সৌন্দর্যা শর্মাকে দেখা যাবে। সিনেমাটির ইউরোপের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে। টানা ৪০ দিন ধরে একটি ক্রুজেও শুটিং হয়েছে এ সিনেমার। নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, প্লাইমাউথসহ বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমাটির নির্মাতা তরুণ মনসুখানি। আগামী বছর ৬ জুন এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না