শীতের মধ্যেই রেকর্ড বৃষ্টির শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪

শীতের মধ্যেই রেকর্ড বৃষ্টির শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ |
পৌষ মাসের শুরুতে হঠাৎ বেড়েছে উষ্ণতা। তবে অবসান হতে চলেছে ব্যতিক্রমী এই আবহাওয়ার। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে শিগগির। আর এর প্রভাবে, বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় শীতকালীন রেকর্ড বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার থেকে। এ বৃষ্টি তিন দিন থাকতে পারে। শুধু উপকূলীয় এলাকা নয়, বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। বৃষ্টির সম্ভাবনা আরও নিশ্চিত হতে পারে আগামীকাল বুধবার। আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি শুরু হলে দেশের বেশিরভাগ এলাকার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর ধারাবাহিকভাবে তাপমাত্রা কমে আবারও শীতের অনুভূতি ফিরে আসতে পারে। বৃষ্টি থেমে যাওয়ার পর দিন ও রাতের তাপমাত্রা দ্রুত

কমে আবারও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজ মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। আর উত্তরাঞ্চলসহ দেশের বেশিরভাগ এলাকায় দিনের তাপমাত্রা একলাফে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে। ফলে দিনভর রোদের খরতাপ শীতের অনুভূতি কমিয়ে দেয়। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপের কারণে দেশের উপকূলীয় এলাকায় শুক্রবার বৃষ্টি শুরু

হতে পারে। তবে শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী রোববারও কিছু এলাকায় বৃষ্টি থাকতে পারে বা আকাশ মেঘলা থাকতে পারে। উপকূলের বাইরে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা এখনও কম। বৃষ্টির বিষয়টি বুধবার অনেকটা নিশ্চিত করে বলা যেতে পারে। ভারতের ওডিশার উপকূলে এই লঘুচাপ সৃষ্টি হলে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আর এই বৃষ্টির পর তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছেন আবুল কালাম মল্লিক। তিনি বলেন, বৃষ্টির আগে কয়েক দিন তাপমাত্রা একটু বাড়তে পারে। শুক্রবার দেশের বেশিরভাগ এলাকায় মেঘ এসে পড়বে। এতে রোদের দাপট কমে দিনের তাপমাত্রা কিছুটা

কমতে পারে। আর রাতের তাপমাত্রা কিছুটা বাড়তির দিকে থাকবে। তবে বৃষ্টি চলে এলে কিছুটা ঠান্ডা বাতাসও এর সঙ্গে আসবে। ফলে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ঠান্ডার অনুভূতি বেড়ে যেতে পারে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, আগামী বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে রেকর্ড পরিমাণে শীতকালীন বৃষ্টির আশংকা করা হচ্ছে। ২০২২ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারি রাজশাহী, রংপুর ও ময়মনিসংহে যেমন বৃষ্টি হয়েছিল, একই রকম বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের জেলাগুলোয় ১০০ থেকে ১৭৫ মিলিমিটার এবং বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় ৭৫ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। সর্বোচ্চ পরিমাণে বৃষ্টির আশংকা করা

যাচ্ছে যশোর, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর ওপর। এতে আলু চাষিদের ব্যাপক ক্ষতি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল