শিক্ষার্থী হত্যার ঘটনায় তেহরান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

শিক্ষার্থী হত্যার ঘটনায় তেহরান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। শুক্রবারের এ বিক্ষোভে অংশ নেন কয়েক ডজন শিক্ষার্থী। নিহত ওই শিক্ষার্থীর নাম আমির মোহাম্মদ খালেগি (১৯)। গত বুধবার ছিনতাইকারীর হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। নিরাপত্তার ঘাটতি নিয়ে আগে থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কয়েক দফা অভিযোগ করেছিলেন শিক্ষার্থীরা। তবে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি এমন অভিযোগ তুলে শুক্রবার থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। গণমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায়ও চলেছে বিক্ষোভ। সেখান থেকে দুই শিক্ষার্থীকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা

ইরনার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে শিক্ষার্থীদের জমায়েতে উপস্থিত ছিলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রধান হোসেইন হোসেইনি। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানান। এ বিক্ষোভের বিষয়ে সরকারের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের পরিবারের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব এবং অগ্রাধিকার। শান্তি বজায় রেখে সংলাপের পথ খোলা রাখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”