শান্তর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে দ্বন্দ্ব হবে না, আশা মিরাজের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

শান্তর সঙ্গে অধিনায়কত্ব নিয়ে দ্বন্দ্ব হবে না, আশা মিরাজের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
অনেকটা অতর্কিতভাবেই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেওয়া হলো বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে। তার জায়গায় মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করা হয়েছে এই ফরম্যাটে। তার মেয়াদ ১ বছর। একজনকে সরিয়ে আরেকজনকে অধিনায়ক করায় সাবেক-বর্তমান দুজনের দ্বন্দ্বের বিষয়টা নতুন নয়। বাংলাদেশ ক্রিকেটে এই ধরনের দ্বন্দ্বের শঙ্কা উড়িয়েও দেওয়া যাচ্ছে না এখন। তবে মেহেদী হাসান মিরাজ জানালেন, তেমন কোনো দ্বন্দ্বের কোনো অবকাশই নেই। তিনি জানান অধিনায়ক হওয়ার পর কথা হয়েছে শান্তর সঙ্গে। তিনি বলেন, ‘শান্তর সঙ্গে কথা হয়েছে। ছোট বেলা থেকে ও আর আমি একসঙ্গেই ক্রিকেট খেলেছি। আমার মতে অধিনায়ক হওয়াটা বিষয় নয়, আমাদের একসঙ্গে একটা দল হিসেবে খেলতে হবে। আমাদের যখনই কথা

হয়েছে, আমরা আলোচনা করেছি কীভাবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায়। আমাদের পূর্বসূরিরা একটা জায়গায় নিয়ে এসেছেন, আমরাও একটা জায়গায় দাঁড় করাতে চাই। সাম্প্রতিককালে আমাদের সময় খারাপ যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন। আশা করি এই দুঃসময় দ্রুত কেটে যাবে, ইন শা আল্লাহ।’ মিরাজের বিশ্বাস, শান্তর অধীনে যখন তিনি খেলেছেন, তখন তিনি অধিনায়ককে সাহায্য করেছেন। এবার তিনিও সেটা পাবেন শান্তর কাছ থেকে। তিনি বলেন, ‘ড্রেসিং রুমে কোনো প্রভাব ফেলবে না। কারণ আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি। শান্ত ও আমার, আমাদের ভেতরে এসব বিষয় কখনোই কাজ করবে না। কারণ ওর অধীনে আমি যখন খেলেছি, তখন তাকে অনেক সাহায্য করেছি। আশা করছি ও আমাকে এখন

অনেক সাহায্য করবে। তার সঙ্গে আমার এ কথাই হয়েছে। অধিনায়কত্ব বিষয়টাকে ওভাবে কখনো ভাবিনি। তো আমার ভেতরে এ বিষয়টা আসবে না। আমরা বাংলাদেশের হয়ে খেলছি, আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই।’ তবে শান্তকে হুট করে অধিনায়কত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এমনটা মনে করেন না মিরাজ। তিনি বলেন, ‘শান্ত অনেক দিন ধরেই অধিনায়ক ছিল, ওয়ানডে টি-টোয়েন্টিতে একটা মেয়াদ পর্যন্ত ও ছিল, সে মেয়াদ শেষ হয়ে গেছে, এরপর দুয়েকটা সিরিজ হয়তো তাকে অধিনায়কত্ব করার জন্য বলা হয়েছে।’ ওয়ানডে অধিনায়ক হিসেবে বেশ পারফর্ম করেছেন শান্ত। সেঞ্চুরি ছিল একটা, শ্রীলঙ্কার বিপক্ষে। ১১ ইনিংসে ৩ ফিফটি, ৩টি চল্লিশোর্ধ্ব ইনিংস, আছে তার নামের পাশে। সব

মিলিয়ে মিরাজ মনে করেন, শান্ত বেশ ভালো পারফর্মার ছিলেন অধিনায়ক হিসেবে। মিরাজের কথা, ‘পারফর্ম্যান্স যদি দেখেন, তাহলে ও অনেক ভালো পারফর্ম করেছে। আমরা সবসময় ফল খুঁজি, সেটা একপাশে রাখলে ও অনেক ভালো পারফর্ম করেছে।’ তাহলে কেন শান্তর অধিনায়কত্ব চলে গেল? মিরাজের ব্যাখ্যা, ‘ওয়ানডেতে আমরা এখন দশে আছি, একটা সময় পাচেঁ-ছয়েও ছিলাম। ২৩ বিশ্বকাপের পর আমরা হয়তো বেশি ওয়ানডে খেলিওনি। দিনশেষে অধিনায়কের পারফর্ম করাটা জরুরি। তবে যদি আমি পারফর্ম করি, কিন্তু দলকে ফল এনে দিতে না পারি, তাহলেও তো হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা