শাকিব খানের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন দীপার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫

শাকিব খানের বিপরীতে ভারতীয় নায়িকা কেন, প্রশ্ন দীপার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুলাই, ২০২৫ |
প্রতিবারের মতোই আসন্ন ঈদুল ফিতরে নতুন সিনেমা নিয়ে পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। ২০২৬ সালের ঈদ উপলক্ষে একটি নতুন ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক আবু হায়াত মাহমুদ। যদিও এখনো ছবির নাম চূড়ান্ত হয়নি। জানা গেছে, গেল বুধবার রাতে শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক নিজেই পোস্ট করে খবরটি নিশ্চিত করেন। এদিকে, এই ঘোষণা ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে একটি ভুয়া ফটো কার্ড, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সেই পোস্ট অনুযায়ী, ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। ফটো কার্ডে আরও দেখা যায়, মোশাররফ

করিম ‘পিচ্চি হান্নান’ চরিত্রে, শাকিব খান ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে এবং মধুমিতা থাকছেন প্রধান নারী চরিত্রে। এই তথাকথিত কাস্টিং নিয়েই প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। নিজের ফেসবুকে ভুয়া কার্ডটি শেয়ার করে তিনি পরিচালককে ট্যাগ করে লেখেন, ‘এটা কি কো- প্রোডাকশনের মুভি? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে নারী চরিত্রে অভিনয় করার মতো কোনো শিল্পী কি আমাদের দেশে নেই? কেন এমন কাষ্টিং হচ্ছে?’ তার এই পোস্ট ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল ব্যাপক। একজন মন্তব্য করেন, ‘বাংলাদেশের এত সুন্দর ও দক্ষ অভিনেত্রী থাকতে কলকাতার সিরিয়ালের অচল নায়িকাদের এনে পর্দায় তোলা হচ্ছে কেন? বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়া, মন্দিরা চক্রবর্তী, তুশি—এরা সবাই

তো ভালো অভিনয় জানেন, তবু বেকার বসে আছেন।’ আরেকজন লেখেন, ‘একদম একমত! তবে মধুমিতা কেন? কলকাতা বা বাংলাদেশে কি ভালো অভিনেত্রী নেই?’ এ বিষয়ে সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দর্শকমহলে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় শুরু হয়ে গেছে। এখন দেখার বিষয়, চূড়ান্ত কাস্টিংয়ে সত্যিই মধুমিতা থাকছেন কিনা, নাকি এটি নিছক গুজবেই সীমাবদ্ধ থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে? মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, ১৪৬ বিদেশি আটক প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের