শাকিবের ‘বরবাদ’ এ আইটেম গার্ল নুসরাত জাহান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

শাকিবের ‘বরবাদ’ এ আইটেম গার্ল নুসরাত জাহান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন পরবর্তী সিনেমা ‘বরবাদ’ নিয়ে। প্রিয়তমা সিনেমার পরে আবারও ইধিকা পালের সাথে জুটি বেঁধেছেন ঢালিউড কিং। সম্প্রতি জানা যায় সিনেমাটির আইটেম গানে দেখা যাবে কলকাতার আরেক অভিনেত্রী নুসরাত জাহানকে। সিনেমাটি ২০২৫ সালের ঈদকে সামনে রেখে নির্মাণ করা হচ্ছে। অভিনেত্রী নুসরাত জাহান ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে পর্দা মাতাবেন। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারের সময় বিষয়টি জানিয়েছেন খোদ এই অভিনেত্রীই। জানা যায়, ইতোমধ্যেই মুম্বাইয়ে শুটিং সম্পন্ন হয়েছে গানটির। এ বিষয়ে নুসরাত বলেন, "একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিবের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই কিছু বলতে চাই না, জাস্ট

ওয়েট ফর দ্য সং। আমি নিজেও অপেক্ষায় রয়েছি। তবে আমার অভিজ্ঞতা বলছে— দর্শক কাজটি অবশ্যই পছন্দ করবেন।" উল্লেখ্য, শাকিবের সঙ্গে এর আগে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত জাহান। এবার আইটেম গানে মঞ্চ মাতাবেন এ অভিনেত্রী। এ ছাড়া ‘বরবাদ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্তসহ বাংলাদেশের নামীদামী শিল্পীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না