শরীরে নতুন উল্কি অর্জুনের, কোন ইঙ্গিত দিলেন মালাইকা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

শরীরে নতুন উল্কি অর্জুনের, কোন ইঙ্গিত দিলেন মালাইকা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
এক সময় এমন প্রেম ছিল যে অনেকেই ঈর্ষা করতেন অর্জুন-মালাইকা জুটিকে। কিন্তু হঠাৎ ছন্দপতন। পথ আলাদা হল চর্চিত যুগলের। অর্জুন নিজেকে ‘সিঙ্গল’ দাবি করার কয়েক দিন পরেই মালাইকার একটি ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। অভিনেত্রীর শার্টে লেখা ছিল “আমি খুব একঘেয়ে মানুষ। শুধু টাকা উপার্জন করি আর বাড়ি চলে আসি।” স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রামে। বলি অভিনেত্রীর শিশুসুলভ কথাবার্তা ও আচরণে আপ্লুত নেটাগরিকেরা। তবে মালাইকাকে ছাড়া যে ভাল নেই অর্জুন, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সে কথা। অবসাদে ভুগছেন, অকপটে স্বীকার করেছেন বনি-পুত্র। এ সবের মাঝে শরীরে উল্কি করিয়েছেন অর্জুন। কাঁধে লিখেছেন ‘রব রাখা’। প্রয়াত মা মোনা কপূররে স্মরণেই এই উল্কি। এর পরই মালাইকার

কণ্ঠে ব্যর্থতার ইঙ্গিত। বিচ্ছেদের পর থেকে নিজের জীবনধারার উপর বাড়তি নজর দিয়েছেন মালাইকা। কী কী করণীয় তার একটা তালিকাও তৈরি করেছেন। নভেম্বর মাসে খারাপ মানুষ থেকে মদ, সমস্ত ক্ষতিকারক সঙ্গ ত্যাগ করবেন, আগেই জানিয়েছেন তিনি। এ বার জীবনের সংঘর্ষ, সাফল্য, ব্যর্থতা নিয়ে পোস্ট মালাইকার। অভিনেত্রী লেখেন, ‘‘ব্যর্থ হন, ফের ঘুরে দাঁড়ান। নিজের জন্য ভুল পেশা বাছুন। সেখান থেকে রাস্তা নিজেই খুঁজে বের করুন। ফের নতুন কোনও কেরিয়ারের খোঁজ চালান, চল্লিশে নতুন শুরু করুন।’’ মালাইকা বেশ কয়েক দিন আগেই জানিয়েছেন, তিনি এখন ঘুরে বেড়াবেন, নিত্য নতুন শুট করবেন এবং ভালাবাসা দিয়ে ভরিয়ে রাখবেন নিজেকে। তবে কি অর্জুনকে ভুলতে এখন আত্মপ্রেমে ডুব দিলেন মালাইকা!

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না