শবেবরাতে বিক্রির সঙ্গে দাম বেড়েছে মুরগি গরুর মাংসের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৩০ অপরাহ্ণ

শবেবরাতে বিক্রির সঙ্গে দাম বেড়েছে মুরগি গরুর মাংসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৩০ 202 ভিউ
পবিত্র শবেবরাত উপলক্ষে ক্রেতার ভিড় বেড়েছে মুরগি ও গরুর মাংসের দোকানে। ফলে কোথাও কোথাও এ দুই জাতের মাংসের দর কিছুটা বেড়েছে। তা ছাড়া এখনও বেশির ভাগ দোকানে বোতলজাত সয়াবিন তেল দেখা যায়নি। বোতল সংকটে খোলা সয়াবিনের দাম বেড়ে যাওয়ায় খুচরা ব্যবসায়ীদের কেউ কেউ এখন খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ রেখেছেন। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, তেজকুনিপাড়া ও কারওয়ান বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। ছয়-সাত মাস ধরে গরুর মাংসের কেজি ৬৫০ থেকে ৭৫০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। তবে শবেবরাত ঘিরে বিক্রি বেড়ে যাওয়ায় কিছু এলাকায় গরুর মাংসের দর বেড়েছে। বড় বাজারগুলোতে আগের দরে পাওয়া গেলেও এলাকাভিত্তিক ছোট বাজারগুলোতে কেউ কেউ ৮০০

টাকায় বিক্রি করেছেন। ব্রয়লার মুরগির কেজি এক-দেড় মাস ধরেই ২০০ টাকার আশপাশে। গত সপ্তাহে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল ১০ টাকা বেড়েছে। ফলে ক্রেতাদের কেজিতে গুনতে হয়েছে ২০০ থেকে ২১০ টাকা। এ ছাড়া সোনালি জাতের মুরগির দরও গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা দরে। তেজকুনিপাড়ার মাংস বিক্রেতা রবিউল হাসান জানান, শবেবরাত উপলক্ষে মানুষ বেশি পরিমাণে কিনছে। এ জন্য দর কিছুটা বেড়েছে। প্রায় একই কথা বলেন কারওয়ান বাজারের নূরজাহান চিকেন হাউসের বিক্রয়কর্মী ইয়াসিন আলী। অন্যদিনের তুলনায় গতকাল ক্রেতার চাপ দ্বিগুণ বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, কেজিতে ১০ টাকার মতো বেড়েছে। এদিকে এখনও

সংকট কাটেনি ভোজ্যতেলের। মাসখানেক ধরে বাজারে বোতলজাত ভোজ্যতেলের সরবরাহে ঘাটতি চলছে। বোতল সংকটে খোলা সয়াবিন তেলের দর বেড়ে গেছে। এতে অনেকেই দোকানে খোলা তেল বিক্রি বন্ধ রেখেছেন। কারওয়ান বাজারের আবদুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাইম বলেন, পাঁচ কার্টন চাইলে কোম্পানি তেল দেয় দুই কার্টন। একদিনেই তা শেষ হয়ে যায়। এ ছাড়া সরকার খোলা সয়াবিনের দর নির্ধারণ করেছে ১৫৭ টাকা। কিন্তু ডিলারদের থেকে পাইকারিই কিনতে হয় ১৯০ টাকা দরে। এ জন্য এক সপ্তাহ ধরে খোলা তেল বিক্রি বন্ধ রেখেছি। তবে শবেবরাত উপলক্ষে ক্রেতার বেশ চাপ লক্ষ্য করা গেছে মুদি দোকানগুলোতে। প্রায় প্রতিটি দোকানে বিক্রেতারা ছিলেন বেচাকেনায় ব্যস্ত। বেশির ভাগ ক্রেতাকে ছোলা, চিনি,

তেল ও মসলা কিনতে দেখা গেছে। কয়েক মাস ধরেই চালের বাজার চড়া। তবে আমদানির কারণে কিছুটা কমতির দিকে। গত এক সপ্তাহে সব ধরনের চালের কেজিতে দু-এক টাকা কমেছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। পেঁয়াজের বাজারে স্বস্তি থাকলেও রসুনের বাজার চড়া। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়। দেশি নতুন রসুন ১৫০ থেকে ১৬০ এবং আমদানি করা রসুনের কেজি ২৫০ থেকে ২৫৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এই দরের চেয়ে অন্তত ১০ টাকা কমে রসুন কেনা গেছে। একই সঙ্গে আদাও কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সবজির বাজার এখনও ক্রেতার নাগালে। যদিও কিছুটা বেড়েছে

বেগুন ও আলুর দর। প্রতি কেজি লম্বা বেগুনের দর কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা এবং ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এ ছাড়া মুলা ও শালগমের কেজি ১৫ থেকে ২০, শিম ও গাজর ৩০ থেকে ৪০, ফুলকপি ও বাঁধাকপির পিস ২০ থেকে ২৫, লাউয়ের পিস ৪০ থেকে ৬০, টমেটো ২০ থেকে ২৫, শসা ৫০ থেকে ৬০ ও কাঁচামরিচের কেজি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মাছের বাজারে তেমন পরিবর্তন দেখা যায়নি। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শামিম আহমেদ বলেন, দুই-তিন দিনের মধ্যে বেগুনের দর আরও বাড়বে। কারণ, রোজার সময় বেগুনের চাহিদা বেশি থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today