শনিবারের মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা ইসরায়েলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

শনিবারের মধ্যে জিম্মিরা মুক্তি না পেলে যুদ্ধবিরতি অবসানের ঘোষণা ইসরায়েলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন শনিবার দুপুরের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতির অবসান হবে এবং আবারো তুমুল লড়াই শুরু হবে বলে হামাসকে সতর্ক করেছেন। জিম্মি মুক্তি স্থগিত করা নিয়ে হামাসের ঘোষণার জবাবে তিনি ইসরায়েলি সৈন্যদের গাজা উপত্যকার ভেতরে ও বাইরে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে তিনি সুনির্দিষ্ট করে বলেননি যে তিনি এখনও জিম্মি থাকা মোট ৭৬ জনের মুক্তি চান, না কি শনিবার যে তিনজনকে মুক্তি দেয়ার কথা- তাদের কথা বলছেন। তবে একজন মন্ত্রী বলেছেন এখানে 'সবার' কথাই বোঝানো হয়েছে। হামাস জবাবে বলেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা এখনও অঙ্গীকারাবদ্ধ এবং জটিলতা কিংবা বিলম্বের জন্য ইসরায়েলই দায়ী। তাদের অভিযোগ, ইসরায়েল মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দিচ্ছে। কিন্তু

ইসরায়েল এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শনিবারের নির্ধারিত জিম্মি মুক্তি কার্যক্রম বিলম্বিত করতে হামাসের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারের মধ্যে জিম্মিরা সবাই না ফিরলে ইসরায়েলকে চুক্তি বাতিলের প্রস্তাব দিয়েছেন তিনি। মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির চার ঘণ্টার সভা শেষে নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”