লোহিত সাগরে সৌদি আরব ও পানামার ট্যাংকারে হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

লোহিত সাগরে সৌদি আরব ও পানামার ট্যাংকারে হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
লোহিত সাগরে দুটি জ্বালানিবাহী ট্যাঙ্কার হামলা চালানো হয়েছে। এরমধ্যে একটি সৌদি আরবের মালিকানাধীন এবং অন্যটি পানামার পতাকাবাহী জাহাজ। সোমবার ইয়েমেন উপকূলের কাছে এই ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে কি না সেটি এখনও জানা যায়নি। আক্রান্ত হওয়ার সময় সৌদির পতাকাবাহী ট্যাংকার আমজাদ এবং পানামার পতাকাবাহী ব্লু লাগুন-১ জাহাজটি পাশাপাশি এলাকায় নোঙর করা ছিল। তবে সৌদির মালিকানাধীন ট্যাংকারটিকে সরাসরি হামলার নিশানা বানানো হয়নি। খবর রয়টার্সের ট্যাংকার আমজাদের মালিক সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাহরি। সৌদি মালিকানাধীন এই সুপারট্যাঙ্কারের সর্বোচ্চ ২০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে। পানামার পতাকাবাহী জাহাজ ব্লু লাগুন-১ জাহাজের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০ লাখ ব্যারেল। গত বছরের ৭ অক্টোবর

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে গত নভেম্বর থেকে হামলা চালিয়ে আসছে হুথিরা। ইরান সমর্থিত এই গোষ্ঠিকে ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও; সেগুলো তেমন ফলপ্রসূ হচ্ছে না। হুথিদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে মাটিচাপা ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু বাবেল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে শত শত সেনা পাঠাল ইরান ডেঙ্গু কেড়ে নিল আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ৭৯০ বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল মেসির যে ৭ রেকর্ডে ভাগ বসাতে পারেন রাফিনিয়া যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরু করতে চান অ্যাঞ্জেলিনা জোলি যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি