লেবাননে ধ্বংস্তূপে চাপা মরদেহ উদ্ধার করতে দিচ্ছে না ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪

লেবাননে ধ্বংস্তূপে চাপা মরদেহ উদ্ধার করতে দিচ্ছে না ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪ |
লেবাননের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন স্থানে আরও বিমান হামলা করেছে ইসরায়েল। সর্বশেষ তথ্য অনুযায়ী, সিডন শহরের উপকণ্ঠে হারেত সাইদা নামক এলাকায় একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে তারা। সেই হামলায় অন্তত তিনজন নিহত এবং ৯ জন আহত হওয়ার খবর জানা গেছে। আহতদের কয়েকজনকে হাসপাতালে আনা সম্ভব হলেও মরদেহ উদ্ধার করা যায়নি। শুধু তাই নয় ওই সব এলাকায় গত এক সপ্তাহ আগে নিহতদের মরদেহও উদ্ধার করতে দিচ্ছে না ইসরায়েল। রোববার (৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সিডনে একাধিকবার বোমা হামলা হয়েছে। গত কয়েক দিনে অন্তত দুবার বড় ধরনের বিমান হামলা হয়। এসব লেবাননের আরও দক্ষিণে অভিযানের চেয়ে উত্তরে হামলা বৃদ্ধির ইঙ্গিত

দেয়। সংবাদমাধ্যমটির সংবাদদাতারা বলেন, দক্ষিণ লেবাননের খিয়াম শহরে প্রায় এক সপ্তাহ আগে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুটি পরিবার। তাদের বিষয়ে আমরা কিছু তথ্য পেয়েছি। তাদের উদ্ধারের অনুমতি বা সুযোগ দেয়নি ইসরায়েলি বাহিনী। সংবাদদাতারা আরও বলেন, ওই ঘটনায় ২১ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আমরা এখন শুনছি, ৫টি লাশ (গোপনে) উদ্ধার করা হয়েছে। অন্তত আরও ১৬ জন এখনো নিখোঁজ রয়েছে। সেই হামলার পরও কেউ বেঁচে থাকবে বলে কেউ আশা করছে না। বেসামরিক প্রতিরক্ষা এবং রেড ক্রস বলছে, লাশ উদ্ধারে ওই এলাকায় তাদের প্রবেশাধিকারের সুযোগ দিচ্ছে না ইসরায়েল। এতে উদ্ধারকারীরা দীর্ঘ সময় ধরে এই হামলারস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করছে।

কিন্তু এত দিনেও ইসরায়েলি বাহিনীর সবুজ সংকেত মিলছে না। এদিকে পাল্টা আক্রমণে ইসরায়েলকে ঘায়েলের চেষ্টা অব্যাহত রেখেছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এবার প্রায় একই সময় ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তিন দেশে থেকে এ হামলা চালানো হয়। শনিবার (২ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৩০ টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়ের তৈরি হয়েছে। অন্যদিকে একই সময়ে দেশটিতে অন্তত ১০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী ৭টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া এ ড্রোনের ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক ও

অপর একটির ঠিকানা স্পষ্ট জানা যায়নি। মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক