লস অ্যাঞ্জেলেসে দাবানলে ২ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ২ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে চারটি দাবানল। এর মধ্যে ইটন ফায়ারে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলেস টাইমস। লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক পলিসেডস এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে সেখানকার প্রায় ৩০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসে অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে। জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেকের বাড়ি এই এলাকায়। এদিকে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে ফায়ার ডিপার্টমেন্টের প্রধান অ্যান্টনি মারোন বলেন, ‘ইটন ফায়ার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আগুন ভয়াবহ আকার ধারন করেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’ মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইটন ফায়ারে

প্রায় ১০ হাজার ৬০০ একরের বেশি এলাকা আগুনে পুড়ে গেছে। আগুনে ১ হাজারের বেশি বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস। প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দাবানল শুরু হয়। বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী