লন্ডনে শিশু কিশোরদের নিয়ে ‘এসো বাংলা শিখি’ প্রতিযোগিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

লন্ডনে শিশু কিশোরদের নিয়ে ‘এসো বাংলা শিখি’ প্রতিযোগিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
যুক্তরাজ্যের লন্ডন শহরে শিশু কিশোরদের নিয়ে ‘এসো বাংলা শিখি’ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে কানাইঘাট এসোসিয়েশন ইউকে। স্থানীয় সময় রোববার বিকালে শহরের দারুল উম্মাহ কেয়ার হাউসে ব্যতিক্রমী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যে বসবাসরত শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ছিল পবিত্র কুরআন তিলাওয়াত, দেশাত্মবোধক গান, বক্তৃতা,গল্প বলা, চিত্রাঙ্কন,কুইজ এবং বাংলা বর্ণমালা লেখা। আহমেদ ইকবাল চৌধুরী, জাকির এইচ মিল্লাত ও মাওলানা মনজুর আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি আনিসুল হক, সাবেক সভাপতি রফিক আহমেদ, সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ইজ্জত উল্লাহ, উপদেষ্টা সাব্বির আহমেদ, সহ সভাপতি অধ্যাপক এম এ মালিক, সহ সভাপতি সাদেকুল আমিন, সহ

সভাপতি মখলিছুর রহমান, সহ সভাপতি জাকারিয়া সিদ্দীক, সহ সভাপতি শায়খ আবুল হাসনাত চৌধুরি, ট্রেজারার ইমাদ উদ্দিন রানা। বক্তারা বলেন, বিদেশি ভাষা ও সংস্কৃতিতে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষাশিক্ষার মাধ্যমে বাংলাদেশের মহান মাতৃভাষা সংগ্রাম, স্বাধীনতাযুদ্ধ, ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার বিকল্প নেই। এছাড়া প্রবাসে মাতৃভাষাচর্চাকে আরও সূদৃঢ় করতে এবং মাতৃভূমির সঙ্গে পরবর্তী প্রজন্মের সেতুবন্ধ তৈরি করতে নিজের ভাষাশিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বক্তারা আগামী দিনে এমন আরো আয়োজনে সংগঠনের প্রতি আহ্বান জানান। আরও উপস্তিত ছিলেন, মাওলানা মাহবুব হুসাইন খান, নুমান আহমেদ, সালিক আহমেদ, তাহের উদ্দিন, আবু সালেহ ইয়াহিয়া, আজমল হুসেইন চৌধুরী, গুলজার হুসাইন চৌধুরী, মওদুদ হাসান। অনুষ্ঠান শেষে অতিথিরা

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’