লড়াই এখনও শেষ হয়নি, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ: কমলা হ্যারিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪

লড়াই এখনও শেষ হয়নি, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ: কমলা হ্যারিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ |
ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সোমবার (৪ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়ায় তার প্রচারাভিযানের চূড়ান্ত সমাবেশে শেষ করেছেন। ওই সমাবেশে তিনি বলেছেন, তার দল আশাবাদী। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পেনসিলভানিয়া নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিতে পারে। কমলা হ্যারিস বলেন, লড়াই এখনও শেষ হয়নি এবং আমাদের অবশ্যই শক্তিশালী হয়ে শেষ করতে হবে। এটি ইতিহাসের সবচে হাড্ডাহাড্ডি হতে পারে। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। এ লড়াই কারও বিরুদ্ধে নয়, এটি আমেরিকানদের মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য। কমলা আরও বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টা বাকি, আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। আপনারা আমাকে আগেও বলতে শুনেছেন, আমরা কঠোর পরিশ্রম করতে পছন্দ করি। এ সময় জনতাকে ‘আমরা জিতব’

এবং ‘আমরা ফিরে যাচ্ছি না’ বলে উল্লাস করতে দেখা যায়। ফিলাডেলফিয়ার মিউজিয়াম অব আর্টসের এই সমাবেশেও জীবনযাত্রার খরচ কমানো, আবাসন সংকট নিরসন, শিশুসেবা, বয়স্কদের হোমকেয়ার এবং শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসার জন্য কর হ্রাসের মতো প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেছেন কমলা হ্যারিস। তিনি জয়ী হলে প্রজনন স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য গর্ভপাতের অধিকারের ওপর একটি বিল পাস করারও প্রতিশ্রুতি দেন। এ ছাড়া কমলা হ্যারিস রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজেকে বৈপরীত্য তুলে ধরার চেষ্টা করেন। যেমন তিনি ভিন্নমতের লোকদের সঙ্গে আলোচনার টেবিলে বসার প্রতিশ্রুতি দেন, কিন্তু সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়শই তার রাজনৈতিক বিরোধীদের কড়া সমালোচনা করেন। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা বলেন, ‘আমরা এই প্রচারণা শুরু করেছি ১০৭ দিন আগে।

শুরু থেকেই আমাদের এই লড়াই কোনো কিছুর বিরুদ্ধে নয়, এটি কোনো কিছুর জন্য লড়াই। এটি সমস্ত আমেরিকানদের জন্য স্বাধীনতা, সুযোগ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য লড়াই।’ কমলা আরও বলেন, ‘আজ রাতে আমরা শেষ করছি, যেভাবে শুরু করেছিলাম আশাবাদ, শক্তিমত্তা, আনন্দের সঙ্গে। আমাদের ভবিষ্যৎ গঠনের ক্ষমতা আমরা রাখি এবং যখন এটি একসঙ্গে করি, তখন আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়’ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মধ্যপ্রাচ্যের সাময়িক স্বস্তিতে বাড়ল স্বর্ণের দাম ভারতে শিক্ষার্থীদের ওপরে একে-৪৭ দিয়ে পুলিশের গুলিবর্ষণ, ভিডিও ঘিরে চাঞ্চল্য রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু এক ব্যাগে পুরো পৃথিবী জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে মুখ খুললেন ধানুশ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ