ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন
‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে
যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা
ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল
রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে?
সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি
রেকর্ড দামে রিয়ালে ১৭ বছরের এই আর্জেন্টাইন
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আর্জেন্টিনার উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। মাত্র ১৭ বছর বয়সেই সফলতম স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ছয় বছরের জন্য চুক্তি করলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
শুক্রবার এক বিবৃতিতে মাস্তানতুয়োনোকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে রিয়াল। যদিও এখনই রিয়ালের হয়ে মাঠে নামবেন না আর্জেন্টিনার এই নতুন সেনসেশন। আগামী আগস্টে তার বয়স ১৮ পূর্ণ হওয়ার পর যোগ দেবেন সান্তিয়াগো বার্নাব্যুতে। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সঙ্গে থাকবেন তিনি।
তরুণ এই ফুটবলারকে পেতে রিয়াল মাদ্রিদকে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রিভারপ্লেটের রিলিজ ক্লজ অনুযায়ী রিয়ালকে গুণতে হয়েছে ৪ কোটি ৫০ লাখ
ইউরো। এটিই আর্জেন্টাইন ক্লাব থেকে কোনো খেলোয়াড়ের দলবদলে সর্বোচ্চ ট্রান্সফার ফি। জাতীয় দলের জার্সিতে মাস্তানতুয়োনোর অভিষেকও ইতিহাস গড়া। চলতি বছরের ৬ জুন চিলির বিপক্ষে মাঠে নেমে মাত্র ১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সে হয়ে ওঠেন আর্জেন্টিনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার। রিভারপ্লেটের বয়সভিত্তিক দল পেরিয়ে চলতি বছরের জানুয়ারিতে প্রিমেরা ডিভিশনে অভিষেক হয় মাস্তানতুয়োনোর। দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন কোচ ও বিশ্লেষকদের। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬১ ম্যাচে ১০ গোল করেছেন এই মিডফিল্ডার। রিয়ালে কোচ জাবি আলোনসোর অধীনে গ্রীষ্মকালীন দলবদলে মাস্তানতুয়োনো হলেন তৃতীয় ফুটবলার। এর আগে লিভারপুল থেকে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড এবং বোর্নমাউথ থেকে ডিন হাউসেনকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। এদিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা
ক্লাব বিশ্বকাপে মাস্তানতুয়োনো খেলবেন বর্তমান ক্লাব রিভারপ্লেটের হয়ে। ‘ই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান (ইতালি), উরাওয়া রেডস (জাপান) এবং মোন্তেরেই (মেক্সিকো)।