রুশ জেনারেল কিরিলোভ হত্যার দায় স্বীকার করল ইউক্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪

রুশ জেনারেল কিরিলোভ হত্যার দায় স্বীকার করল ইউক্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৪ |
রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা প্রধান জেনারেল ইগর কিরিলোভকে বোমা বিস্ফোরণে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। মঙ্গলবার মস্কোয় ইউক্রেনের প্রধান গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর একটি বিশেষ অভিযানে তাকে হত্যা করা হয়। গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। সূত্রটি জানিয়েছে, কিরিলোভকে একজন যুদ্ধাপরাধী ও সর্বোচ্চ বৈধ টার্গেট হিসেবে বিবেচনা করে কিয়েভ। তিনিই ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে কথিত নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বলে দাবি ইউক্রেনের। রাশিয়ার রেডিয়েশন ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধানকে নির্মূল করা এসবিইউ-এর কাজ। মস্কোর রিয়াজানস্কি প্রসপেক্টের একটি ভবনে কিরিলোভ ও তার সহকারী প্রবেশ করলে তাদের স্কুটারে

বিস্ফোরক যন্ত্র লুকিয়ে রাখা হয়। পরে সেটি বিস্ফোরিত হয়ে তারা দুজনই নিহত হয়। এদিকে রাশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, বিস্ফোরক ডিভাইজে ৩০০ গ্রামের টিএনটি বিস্ফোরক দ্রব্য ছিল। দেশটির একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি ভবনের প্রবেশ মুখ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এর পাশেই রক্তমাখা তুষারের কাছে দুটি মরদেহ পড়ে আছে। কিরিলোভ রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। সোমবার তাকে কিয়েভে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারে অভিযোগে অভিযুক্ত করেন ইউক্রেনের প্রসিকিউটরা। এছাড়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের কথিত ব্যবহারের জন্য যুক্তরাজ্য গত অক্টোবরে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার