রাশিয়া ও চীনের বিরুদ্ধে মার্কিন নিরোধনীতি অকার্যকর: পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ November, ২০২৪

রাশিয়া ও চীনের বিরুদ্ধে মার্কিন নিরোধনীতি অকার্যকর: পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ November, ২০২৪ |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের বিরুদ্ধে একটি দ্বৈত নিরোধনীতির নীতি অনুসরণ করছে। তবে এই ধরনের পদ্ধতি এখন অকার্যকর। বৃহস্পতিবার সোচিতে ভালদাই ডিসকাশন ক্লাবের প্লানারি সেশনে তিনি এ কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র দ্বৈত নিরোধনীতি অনুসরণ করছে। অন্য কথায়, তারা একসঙ্গে চীন এবং রাশিয়াকে নিরোধ করার চেষ্টা করছে। পুতিনের মতে, ওয়াশিংটন চীনের অর্থনৈতিক বৃদ্ধিকে তার বৈশ্বিক আধিপত্যের জন্য হুমকি হিসাবে দেখে। ‘তবে আমার মতে, এটি তাদের জন্য কার্যকরী পদ্ধতি নয়। একজনের সুবিধাগুলো সৎ এবং উন্মুক্ত প্রতিযোগিতায় প্রমাণিত হওয়া উচিত। এই পদ্ধতি যুক্তরাষ্ট্রের নিজস্ব, অন্তর্নিহিত উন্নয়নের সম্পদকে পুনরুজ্জীবিত করতে পারত’। পুতিন এ সময় অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র ‘একটার পর একটা নিষেধাজ্ঞা

জারি‘ করে চলেছে। তবে তা মূলত তাদের নিজেদের উন্নয়নকেই ক্ষতিগ্রস্ত করছে। তিনি প্রশ্ন তুলে বলেন, চীনা পণ্য বা প্রযুক্তির ওপর মার্কিন বাজারে নিষেধাজ্ঞার কি ফল হবে? শুধু মুদ্রাস্ফীতি এবং উচ্চ উৎপাদন খরচ ছাড়া আর কিছুই না। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি বিশ্বাস করি যে, যুক্তরাষ্ট্র যদি তার ‘দ্বৈত নিরোধনীতি’ পরিবর্তন করে রাশিয়া ও চীনের সঙ্গে ‘ত্রৈমাসিক সহযোগিতা’ নীতি গ্রহণ করত, তাহলে সবাই উপকৃত হতো। এতে সবার জন্য একটি জয়-জয়কার পরিস্থিতি তৈরি হতো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান