‘রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪

‘রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ |
উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে। যুদ্ধক্ষেত্রে তারা হতাহত হচ্ছেন। এমন গুরুতর অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। খবর আল জাজিরার। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন মঙ্গলবার (৮ অক্টোবর) বলেছেন, গত সপ্তাহে ইউক্রেনীয় মিডিয়ার একটি রিপোর্ট তিনি দেখেছেন। ৩ অক্টোবর দোনেৎস্কের কাছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ছয়জন সেনা কর্মকর্তা। তারা উত্তর কোরিয়ার সেনা হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে সম্পর্ক জোরদার করার চুক্তি সইয়ের মধ্যে এ ধরনের অভিযোগ উঠল। এর আগে থেকেই অভিযোগ ছিল, ইউক্রেন আগ্রাসনে ব্যবহারের জন্য রাশিয়ার বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। কিন্তু তা বরাবর প্রত্যাখ্যান করে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ

নেতা কিম জন উং। প্রতিরক্ষামন্ত্রী কিম আরও বলেন, আমরা পরিস্থিতি যাচাইবাছাই করছি। ইউক্রেনে উত্তর কোরিয়ার অফিসার ও সেনা হতাহতের ঘটনাটি সত্য হওয়ার সম্ভাবনা প্রবল। এমনকি পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আরও সেনা পাঠাবে বলে বিশ্বাস করে সিউল। এর মানে হলো, রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক সামরিক চুক্তির কারণে নিয়মিত সেনা আদান-প্রদান হয়। বিষয়টি এখন স্পষ্ট হচ্ছে। ‘রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা’ পশ্চিমাদের শায়েস্তা করতে উত্তর কোরিয়া নিয়ে রাশিয়ার যে পরিকল্পনা গত বছরের সেপ্টেম্বরে ভ্লাদিভোস্তকে কিম জং উন ও ভ্লাদিমির পুতিন সাক্ষাৎ করেন। এরপরই দুই দেশ একে অপরকে সহযোগিতার ব্যাপারে সম্মত হয়। খবর বের হয়, রাশিয়াকে গোপনে মিসাইল এবং আর্টিলারি শেল সরবরাহ করতে

রাজি হয়েছে উত্তর কোরিয়া। বিনিময়ে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র এবং মিসাইল প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। এরপর গেল জুনে পিয়ংইয়ং সফর করেন তিনি। সেখানে দুই দেশের মধ্যে প্রতিরক্ষার একটি ধারা রেখে চুক্তি সই হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ