রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ : ইউক্রেন ও ইউরোপের নতুন বাস্তবতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ : ইউক্রেন ও ইউরোপের নতুন বাস্তবতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেল। ৪০ বছরের বেশি সময় ধরে ইউক্রেনের জাতীয় তেল-গ্যাস কোম্পানি নাফটোগাজ ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গাজপ্রমের চুক্তির মাধ্যমে ইউরোপে এই গ্যাস সরবরাহ হতো। তবে গতকাল (১ জানুয়ারি) পাঁচ বছরের মেয়াদী সর্বশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে, এবং ইউক্রেন নতুন চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় এই সরবরাহ বন্ধ হয়ে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত ১৯ ডিসেম্বর বলেন, যদি যুদ্ধ শেষ না হয় এবং মস্কো তাদের পাওনা অর্থ পরিশোধ স্থগিত রাখে, তবে রাশিয়ার গ্যাস সরবরাহের অনুমতির বিষয়টি বিবেচনায় আসতে পারে। তার মন্তব্যের ঠিক এক সপ্তাহ পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান,

‘চলতি বছরে নতুন চুক্তি করার মতো সময় নেই।’ রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়। একসময় ইউরোপের প্রয়োজনীয় গ্যাসের ৩৫ শতাংশ সরবরাহ করলেও তা এখন নেমে এসেছে মাত্র ৮ শতাংশে। ইউক্রেন দিয়ে গত বছর ইউরোপে রাশিয়া মাত্র ১,৪০০ কিউবিক মিটার গ্যাস সরবরাহ করেছে, যা আগের বছরের ৬,৫০০ কিউবিক মিটারের তুলনায় অনেক কম। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের ফলে ইউরোপের বাজারটি এখন নরওয়ে, যুক্তরাষ্ট্র ও কাতারের মতো দেশগুলোর দখলে। ইউক্রেনের পাইপলাইন দিয়ে আগে অস্ট্রিয়া ও স্লোভাকিয়ায় গ্যাস সরবরাহ করা হতো। কিন্তু এখন এসব দেশের গ্যাস সরবরাহকারীরা নতুন বিকল্প খুঁজে নিয়েছে। স্লোভাকিয়ার প্রধান গ্যাস আমদানিকারক

প্রতিষ্ঠান ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, ইতালি এবং অন্যান্য দেশের সঙ্গে চুক্তি করেছে। অস্ট্রিয়াও তাদের সরবরাহ ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। রাশিয়া প্রতিবছর মলদোভার বিচ্ছিন্ন অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ায় প্রায় দুই কোটি কিউবিক মিটার গ্যাস সরবরাহ করত। এটি সস্তায় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হতো, যা মলদোভার নিয়ন্ত্রিত অঞ্চলে বিক্রি হতো। তবে বকেয়া পরিশোধ না করায় গাজপ্রম গতকাল থেকে এই সরবরাহ বন্ধ করেছে। মলদোভার প্রধানমন্ত্রী ডরিন রিসেন গাজপ্রমের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, আমরা অন্যান্য দেশ থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করেছি। একইসঙ্গে দেশটি গ্যাস ব্যবহারে ৩০ শতাংশ কৃচ্ছ্রতা নীতির কথা ঘোষণা করেছে। ইউরোপের ভবিষ্যৎ ইউরোপীয় কমিশন জানিয়েছে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করায় ইউক্রেনের কোনো ক্ষতি হবে

না, কারণ তারা রাশিয়ার গ্যাস ব্যবহার করে না। অন্যদিকে, ইইউ এখন রাশিয়াবিহীন বিকল্পের ওপর নির্ভরশীল হতে শুরু করেছে, যা এই মহাদেশের জ্বালানি ভবিষ্যতের দিশা নতুন করে নির্ধারণ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ, ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিহিংসামূলক নীতি তা নষ্ট করছে: আজিজ খান রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধের বিভীষিকার ছবি তুলে বিশ্ব বিবেক নাড়িয়ে দেওয়া আলোকচিত্রী রঘু রাই আর নেই বিশ্বকাপ মিসের পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন শুরুর লক্ষ্য লিটনের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর দুর্নীতির আখড়া ডিএনসিসি: বাজারদরের ৬ গুণ বেশি দামে পণ্য ক্রয়, নির্দিষ্ট ঠিকাদারকে কাজ দিতে বারবার দরপত্র বাতিল, শর্ত বদল ডিএনসিসির ইজারা প্রক্রিয়ায় অনিয়ম: বাজেয়াপ্ত পে-অর্ডারের সাড়ে ৭ কোটি টাকা উত্তোলন, জানে না কর্তৃপক্ষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ২০২৬ সফল করতে নিউইয়র্কে মতবিনিময় সভা — সংস্কৃতি, ঐতিহ্য ও প্রগতির দৃঢ় অঙ্গীকার শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল তেলের লাইনে মৃত্যু—এটা কি শুধু একটি দুর্ঘটনা, নাকি রাষ্ট্রীয় ব্যর্থতার নির্মম প্রতিচ্ছবি? বিদ্যুৎ নেই, বিশ্ববিদ্যালয় বন্ধ – বিএনপি সরকার ঘুমে ছয় শিক্ষকের মৃত্যু, একটি ঘটনারও বিচার হয়নি মহান মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা আলোকচিত্রী রঘু রাইয়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক ফারুকীর নাশতায় প্রতিদিন খরচ ১ লাখ ১৮ হাজার টাকা” গণঅভ্যুত্থান নয়, ৫ আগস্ট ছিল সুপরিকল্পিত ‘রেজিম চেঞ্জ’: পুরো সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য