রাশিয়াজুড়ে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, ১২১টি ধ্বংস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

রাশিয়াজুড়ে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা, ১২১টি ধ্বংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
রাজধানী মস্কোসহ রাশিয়ার ১৩টি অঞ্চলজুড়ে রাতভর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর মধ্যে ১২১টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের একটি বড় ড্রোন হামলা প্রতিহত করেছে। এ সময়ে ১২১টি ড্রোন ধ্বংস করা হয়েছে, যা রাজধানী মস্কোসহ ১৩টি অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছিল। মন্ত্রণালয়টি জানিয়েছে, রাজধানী শহরসহ পুরো মস্কো অঞ্চলে ৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যান্য ড্রোনগুলো সীমান্তবর্তী অঞ্চল ও কুরস্ক অঞ্চলে আক্রমণ চালিয়েছে। ইউক্রেনীয় বাহিনী এখনো কুরস্কের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে। এছাড়া রিয়াজান অঞ্চলে ২০টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রুশ মন্ত্রণালয়।

রিয়াজান অঞ্চলের গভর্নর জানিয়েছেন, জরুরি সেবা সংস্থাগুলো হামলার পর ক্ষয়ক্ষতি মোকাবিলায় কাজ করছে। টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা ভিডিওগুলোতে বড় অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে। ব্লগারদের দাবি, রাশিয়ার একটি তেলের স্টোরেজ ডিপো ও পাওয়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর চারটি স্থানে ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেছেন, দক্ষিণ-পূর্ব মস্কোর কোলোমনা ও রামেনস্কয়ে এলাকায় ড্রোন হামলা ব্যর্থ হয়েছে। তবে সেখানে কোনো ক্ষতি বা প্রাণহানি ঘটেনি। এছাড়াও ব্রায়ানস্ক, বেলগোরোদ এবং অধিকৃত ক্রিমিয়াসহ রাশিয়ার অন্যান্য সীমান্ত অঞ্চলেও ড্রোন ধ্বংস করা হয়েছে। সারাাটভ, রোস্তভ, ভরোনেজ, তুলা, ওরিওল এবং লিপেটস্ক অঞ্চলগুলোও হামলার লক্ষ্যবস্তু ছিল। এই আক্রমণের ফলে কিছু সময়ের জন্য মস্কোর

দুটি প্রধান বিমানবন্দর- ভনুকোভো এবং ডোমোডেডোভো বন্ধ ছিল। ইউক্রেনের পালটা প্রতিক্রিয়া এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ৫৮টি ড্রোনের মধ্যে ২৫টি গুলি করে ধ্বংস করেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন ধ্বংসের সময় কিয়েভ অঞ্চলে এক নারীসহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ