রাবির নবনিযুক্ত উপাচার্য ড. সালেহ হাসান নকীব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪
     ১০:৪৩ অপরাহ্ণ

রাবির নবনিযুক্ত উপাচার্য ড. সালেহ হাসান নকীব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৪৩ 240 ভিউ
রা:বি: ২৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। নবনিযুক্ত এই উপাচার্য বিশিষ্ট পদার্থবিজ্ঞানী হিসেবে দেশে ও বিদেশে সমাদৃত। তিনি ১৯৭০ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। রাজশাহী বোর্ড থেকে ১৯৮৭ সালে এসএসসি ও ১৯৮৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি (অনার্স) ও ১৯৯৩ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। কমনওয়েলথ স্কলারশিপে ২০০৩ সালে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এই অধ্যাপক। শিক্ষাজীবনে সব পরীক্ষায় তিনি প্রথম বিভাগ ও প্রথম

শ্রেণি অর্জন করেন। ড. সালেহ হাসান নকীব ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০১১ সালে তিনি অধ্যাপক হন। বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করে প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ১৭৫টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বেশ কিছু গবেষণা তত্ত্বাবধান করেছেন। তার সাইটেশনের সংখ্যা প্রায় পাঁচ হাজার। রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের একজন নির্বাচিত শিক্ষক প্রতিনিধি সদস্য ড. সালেহ হাসান নকীব। ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসসহ অন্যান্য কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা, বৃদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংগঠনের ফেলো ও সদস্য তিনি। জার্নাল অব সায়েন্টিফিক রিসার্চ এবং রাজশাহী ইউনিভার্সিটি

জার্নাল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সম্পাদনা বোর্ডের অন্যতম সদস্য এই অধ্যাপক। ড. সালেহ হাসান নকীব প্রায় ১০ বছর জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্য ছিলেন। তবে গত ১১ আগস্ট তিনি এই পদ থেকে পদত্যাগ করেন। ওই সময় তিনি তার পদত্যাগ পত্রে বলেন, 'দেশের এক ক্রান্তিকালে, প্রায় এক দশক আগে, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যপদ গ্রহণ করি। এরপর শিগগিরই ফোরামের কার্যপদ্ধতি, চিন্তা ইত্যাদি কিছু কিছু বিষয়ে চিন্তাগত পার্থক্য অনুধাবন করি। এর প্রেক্ষিতে বিগত অন্তত ছয়-সাত বছর ফোরামের কোন সভা, শোভাযাত্রা, সমাবেশ, মিছিল বা মানববন্ধনে অংশ নেয়া থেকেও বিরত ছিলাম। এই অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে আমার নাম থাকুক, সেটা চাচ্ছি না

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঞ্চল্যকর তথ্য ফাঁস: এপস্টাইন নেটওয়ার্কের ‘গুড বুক’-এ ড. ইউনূস! নেপথ্যে জঘন্য অপরাধী চক্র চট্টগ্রামে ২৬ দিনে ১২ খুন : ইউনূসের ‘সংস্কার সরকার’ কি দেশকে জঙ্গলরাজে পরিণত করছে? সম্প্রীতির বাংলাদেশে উগ্রবাদের আস্ফালন: সংখ্যালঘু নির্যাতনের বিচারহীনতার এক চালচিত্র আসন্ন সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে” – তৌহিদ হোসেন পাতানো নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় বসানোর নীল নকশা কি চূড়ান্ত? ইসলামে নারীদের শীর্ষ পদে যাওয়ার সুযোগ নেইঃ জামায়াত এর নারী বিভাগের শীর্ষ নেত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশ এগিয়ে যাচ্ছিলো, এখন নেপালও অবজ্ঞা করে: অধ্যাপক ইমতিয়াজ জামায়াতের বিরুদ্ধে পরিকল্পিত ভোটার স্থানান্তরের অভিযোগ: আসনভিত্তিক তথ্য চায় বিএনপি ছুটির দিনগুলোতে ভ্রমণকারীরা আশা করেননি যে সমুদ্র সৈকত এতটা সুন্দর হবে গণভোট—জনগণের কণ্ঠ, নাকি আগে থেকেই লেখা উত্তরের উপর সিলমোহর? যখন এক প্রশ্নে বহু সিদ্ধান্ত গুঁজে দেওয়া হয়, The Persecution Report accountability in Bangladesh under the interim administration led by Nobel laureate Muhammad Yunus. কর্মজীবী নারীকে ‘পতিতা’র সঙ্গে তুলনা: জামায়াত আমিরের নিঃশর্ত ক্ষমা দাবি প্রগতিশীল শিক্ষক সমাজের মুম্বাই হামলার কারিগররা এখন ঢাকায় ঢালাও ভিসা সুবিধায় পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে ঢুকছে জঙ্গি, নীরব প্রশাসন! জামিন পাওয়ার পরও যদি জেলগেট থেকেই আবার ভুয়া মামলা দিয়ে গ্রেফতার করা হয় ঘুষের বিনিময়ে দেশ বিক্রির রাজনীতির নামই ছিল বিএনপি–জামায়াত জুলাই–আগস্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগের যারা শহীদ হয়েছেন, তাদের বিষয়ে সুশীল সমাজ চুপ কেন? Bail, Then Re-Arrested: Prison Gates Turned Into Tools of Political Vengeance গ্যাস সংকটে ক্ষুব্ধ জনতা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বাঙালি জাতির মুক্তির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ডাকে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ