রাজস্ব খাত সংস্কারে ৫ সদস্যের পরামর্শক কমিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ October, ২০২৪

রাজস্ব খাত সংস্কারে ৫ সদস্যের পরামর্শক কমিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ October, ২০২৪ |
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারে সাবেক দুই চেয়ারম্যানসহ ৫ সদস্যের পরামর্শক কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। এ কমিটি রাজস্ব খাতের সংস্কার প্রস্তাবের পাশাপাশি ৬টি বিষয়ে পরামর্শ দেবে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। পরামর্শক কমিটির সদস্যরা হলেন- এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ ও ড. নাসির উদ্দিন আহমেদ, সাবেক সদস্য (কর) দেলোয়ার হোসেন, সাবেক সদস্য (শুল্ক) ফরিদ উদ্দিন এবং সাবেক সদস্য (কর) আমিনুর রহমান। এ কমিটি রাজস্ব প্রশাসন সংস্কার বিষয়ে পরামর্শ দেবে। পাশাপাশি রাজস্ব নীতি সংস্কার বিষয়ে পরামর্শ দেবে। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতার মূল্যায়ন ও আধুনিকায়নের সুপারিশ করবে। শুদ্ধাচার ও সুশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালা প্রণয়ন

বিষয়ে পরামর্শ দেবে। নাগরিক যোগাযোগ এবং অংশীজন সম্পৃক্ততার কার্যক্রম বিষয়ে পরামর্শ দেবে। তাছাড়া রাজস্ব সংস্কার সংশ্লিষ্ট অন্য যে কোনো নীতিগত পরামর্শ দিতে পারবে কমিটি। এনবিআরের বোর্ড প্রশাসনের সদস্য কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে?