রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৬ |
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন। ভেরিফিকেশনের নামে রাজনৈতিক বিবেচনায় বা প্রশাসনিক ভুলের কারণে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে তাঁরা পুনরায় যাচাই ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীরা তাঁদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে আটকে থাকা নিয়োগপত্র ২৮ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা। প্রার্থীদের অভিযোগ, প্রশাসনিক যাচাই-বাছাই বা ভেরিফিকেশনের নামে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই অনেক যোগ্য প্রার্থীকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, রাজনৈতিক বিবেচনা, ভুল তথ্য কিংবা

প্রশাসনিক ভুলের কারণে কোনো নিরপরাধ ও যোগ্য প্রার্থী যেন চাকরি থেকে বঞ্চিত না হন। প্রার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—ভেরিফিকেশনে বাদ পড়া প্রত্যেক প্রার্থীর নথি নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় যাচাই করা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং প্রশাসনিক আপিলের ব্যবস্থা করা। পাশাপাশি প্রশাসনিক ভুল সংশোধন করে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত অথচ নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়ে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। এ ছাড়া নিয়োগপ্রক্রিয়ায় এমন পরিস্থিতি কেন তৈরি হয়েছে এবং কীভাবে এতসংখ্যক চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থী বাদ পড়েছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা। বিজ্ঞপ্তিতে প্রার্থীরা স্পষ্ট করে বলেন, অনিয়মকারী বা অযোগ্য কোনো প্রার্থীর পক্ষে তাঁরা অবস্থান নিচ্ছেন না। তবে

প্রশাসনিক ভুল, ভুল তথ্য কিংবা রাজনৈতিক বিবেচনার কারণে কোনো যোগ্য প্রার্থী যেন বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করতে হবে। এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত হন। প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্ট দ্রুত শেষ হলেও মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ে অতিরিক্ত সময় লাগে। একাধিকবার পুলিশ ভেরিফিকেশন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে নিয়োগপ্রক্রিয়ায় বিলম্ব হয়। এদিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের উদ্দেশে আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ১ অক্টোবর ২০২৬-এর

মধ্যে কোনো উত্তীর্ণ প্রার্থী নিয়োগপত্র না পেলে পরবর্তী সময়ে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করে পর্যায়ক্রমে দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া। তবে প্রার্থীরা বলছেন, ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে তাঁদের আপত্তি নেই। তাঁদের দাবি, যাচাই-বাছাইয়ের নামে যেন যোগ্য প্রার্থীদের অন্যায়ভাবে বাদ না দেওয়া হয়। এ দাবিতে তাঁরা দ্রুত মাঠপর্যায়ে কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন ক্ষমতাসীন হওয়ার মাত্র ৭ মাসে বিএনপি নেতাদের দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পাচ্ছে না কেউই জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর শেখ হাসিনার সরকারও নেই, ২ বছর ধরে বন্ধ দেশের একমাত্র অ্যান্টিভেনম গবেষণা-উৎপাদন কেন্দ্র ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৭ কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর ‘নাশকতা’ মামলা সময় টিভির বার্তা প্রধান বিএনপিপন্থী মুজতবার বিরুদ্ধে নারী সাংবাদিকদের হয়রানির অভিযোগ গরু-ছাগলের মাংস থেকে পাঁচ জেলায় ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, আক্রান্ত শতাধিক, হাসপাতালে বাড়ছে রোগী প্রাথমিকের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন নিয়ে ক্ষোভ, বাদ পড়াদের বড় অংশ হিন্দু বলে অভিযোগ দলকে জিতিয়ে চোটে পড়লেন এমবাপে আওয়ামী লীগ নেই, মুক্তিযুদ্ধের ইতিহাসও ভূলুণ্ঠিত: পাকিস্তানের আত্মসমর্পণের ইতিহাস চাপা দিতে ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা! মেসির বিদায়ের এখনই সেরা সময়: স্কালোনি বিএনপি নেতার নেতৃত্বে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় সড়কের পাশে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা