রাজধানীতে টানা বৃষ্টিতে চরম ভোগান্তি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪

রাজধানীতে টানা বৃষ্টিতে চরম ভোগান্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৪ |
রাজধানীতে বুধবার সন্ধ্যা থেকেই মুষলধারে নেমেছে বৃষ্টি। গতরাতেও বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টােবর) সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বেড়েছে যানজট। এতে নগরবাসীর ভোগান্তি বেড়েছে। রাজধানীর ব্যস্ততম সড়কে সৃষ্টি হয়ে খানাখন্দ। আর পানিডে এসব খানাখন্দ ডুবে যাওয়ার ঘটছে দুর্ঘটনা। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সতর্কতা জারি করা হয়েছে দেশের চার সমুদ্রবন্দরে।আবহাওয়াবিদ

মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শুধু রাজধানীতেই বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার। আগামীকালের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে করে আগামী দু-তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আবহাওয়ার এক সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের

কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা এনসিপির সমাবেশ চলাকালে অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছিল খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের ১০ গ্রাম প্লাবিত বালু উত্তোলন ঘিরে কলাবাগান রণক্ষেত্র, নারীসহ আহত অর্ধশতাধিক নিজের এআই ছবি-ভিডিও দেখে হুঁশিয়ারি দিলেন কনকচাঁপা ওষুধ ছাড়াই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, জেনে নিন সেই ম্যাজিক উপাদান ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের