রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের ৮ জন গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের ৮ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫ |
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলো— ফেনী জেলার দাগনভূঁইয়া থানার আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান পিপুল (২৫), তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য মো. আসিবুল হক অর্নব (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম

সাধারণ সম্পাদক সজিব রহিম পলক (২৫), ফেনী জেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সদস্য সাকের আলম (২৪), চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৩), যাত্রাবাড়ী ইউনিট ৬৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোকাররম হোসেন (৪৮) ও ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন রহমান (৪৮)। ডিবি সূত্রে জানা যায়, রোববার ডিবি উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে একরাম হোসেন, আদনান পিপুল, মো. আসিবুল হক অর্নব, সজিব রহিম পলক ও সাকের আলমকে গ্রেফতার করে। একই দিন ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর গাবতলী এলাকা থেকে মো. জহুরুল ইসলামকে এবং ডিবি-মতিঝিল বিভাগ যাত্রাবাড়ী থানা এলাকা

থেকে মোকাররম হোসেনকে গ্রেফতার করে। এছাড়াও ইয়াসমিন রহমানকে টিকাটুলি কে এম দাস লেন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম। এতে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার