রাচিনের সেঞ্চুরিতে হেরে বাংলাদেশের সেমির আশা শেষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

রাচিনের সেঞ্চুরিতে হেরে বাংলাদেশের সেমির আশা শেষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
ভারতের বিপক্ষে হারের পর সেমিফাইনালে যাওয়ার আশা ‘খতম’ ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তবু কাগজে-কলমে ছিল আশা। নিউজিল্যান্ডকে নাজমুল শান্তরা হারাতে পারলে জমে যেত গ্রুপ ‘এ’র শেষ চারের লড়াই। তা পারেনি বাংলাদেশ। রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে হেরেছে ৫ উইকেটে। পাকিস্তানের সঙ্গে শেষ হয়ে গেছে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার স্বপ্ন। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ও পাকিস্তান নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামবে। রাওয়ালপিন্ডি বড় রানের উইকেট। নিউজিল্যান্ড অধিনায়ক মিশেল স্যান্টনার ও বাংলাদেশ কোচ ফিল সিমন্স ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এ বিষয়ে একমত হয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রানে থামেন শান্তরা। ওই রান নিউজিল্যান্ড ২৩

বল থাকতে তাড়া করেছে। তবে রাচিন রবীন্দ্র ছাড়া নির্ভার ব্যাটিং করতে পারেননি ব্ল্যাক ক্যাপসদের কেউ। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৫ রানের ওপেনিং জুটি পায়। তানজিদ তামিম ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করে আউট হন। কিউই স্পিনার ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। পরেই নির্ভার ব্যাটিংয়ে আশা দেওয়া মেহেদী মিরাজ ১৪ বলে এক চার ও এক ছক্কায় ১৩ রান করে আউট হন। পরে মাইকেল ব্রেসওয়েলকে উইকেট দেওয়ার ‘নেশায়’ ১১৮ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় ক্রিজে ধুঁকে ধুঁকে ২৪ বল খেলে ৭ রান করে ব্রেসওয়েলকে শট খেলতে গিয়ে ক্যাচ দেন। মুশফিকুর রহিম ক্রিজে এসেই

স্লগ সুইপে বড় শট খেলে ২ রান সীমানায় আউট হন। ব্রেসওয়েলকে ডাউন দ্য উইকেটে এসে উইকেট বিলিয়ে দেন মাহমদুউল্লাহও। তিনি ১৪ বলে ৪ রান যোগ করেন। ওপেনিংয়ে নামা নাজমুল শান্ত ১১০ বলে ৭৭ রানের ইনিংস খেলে এবং জাকের ৪৫ ও রিশাদ ২৬ রান করে সংগ্রহ দুইশ’ পার করেন। জবাবে নামা কিউই শিবিরে শূন্য রানে প্রথম ধাক্কা দেন তাসকিন আহমেদ। ওপেনার উইল ইয়ংকে বোল্ড করেন তিনি। পরেই অভিজ্ঞ কেন উইলিয়ামসনকে আউট করেন নাহিদ রানা। নিউজিল্যান্ড তখন ১৫ রানে ২ উইকেট। ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর সেট হওয়া জুটি ভেঙে দলকে ম্যাচে ফেরান মুস্তাফিজুর রহমান। কনওয়ে দলের ৭৩ রানে ব্যক্তিগত ৩০ রানে

ফিরে যান। কিন্তু রাচিন দুর্দান্ত এক সেঞ্চুরি করে ও টম ল্যাথামের সঙ্গে জুটি গড়ে ম্যাচ বের করে নেন। ইনজুরি কাটিয়ে বাংলাদেশ ম্যাচের একাদশে ফেরা রাচিন ১০৫ বলে ১১২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ১২ চারের সঙ্গে একটি ছক্কা মারা এই ব্যাটার কোন সুযোগই দেননি বাংলাদেশকে। ল্যাথাম ৫৫ করে রান আউট হন। নিউজিল্যান্ডের স্পিনার ব্রেসওয়েল ২৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে ২৭ ওভারের মধ্যে নিজের দশ ওভার শেষ করেন তিনি। বাংলাদেশের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন। উইলিয়াম ও’রোর্কি নেন ২ উইকেট। এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়