রসদ-পানি নিয়ে সাগরে নামছেন জেলেরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

রসদ-পানি নিয়ে সাগরে নামছেন জেলেরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
প্রায় দুই মাস পর মৎস্য আহরণের জন্য সাগরে নামতে শুরু করেছেন দেশের জেলে সম্প্রদায়। অধিকাংশ জেলে আজ শুক্রবার (১৩ জুন) জুমার নামাজ শেষে পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে এক থেকে দেড় মাসের জন্য জীবিকার তাগিদে সাগরে নেমে পড়বেন। নিরাপদ মৎস্য প্রজননের জন্য সরকার ৫৮ দিন সাগরে মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত বুধবার মধ্যরাতে। ফলে গতকাল বৃহস্পতিবার থেকে জেলেরা তাদের সমুদ্র অভিযানের লক্ষ্যে রসদ জোগাড়, বাজার সদাই এবং প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছেন। জুমার নামাজ শেষে তারা আল্লাহর নাম নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। উপকূলীয় জেলেদের পরিবারে খোঁজ নিয়ে জানা যায়, এরইমধ্যে সাগরে মাছ ধরতে যাওয়ার

শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। অনেক জেলে গতকাল বৃহস্পতিবার সাগরে নেমে পড়েছেন। অধিকাংশই আজ জুমার নামাজ শেষে রওয়ানা দেবেন। সরকার প্রতিবছরের মতো এবছরও ইলিশসহ ৪৭৩ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন, সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছিল। ৫৮ দিন পর গত বুধবার মধ্যরাত থেকে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলাসহ উপকূলজুড়ে জেলেদের অপেক্ষার পালা শেষ। ফলে তারা নেমে পড়েছেন সাগরে। মৎস্য বিভাগ আগেই জানিয়েছে, মৎস্য আহরণ নিষেধাজ্ঞার দুই মাস তালিকাভুক্ত জেলেরা সরকারের কাছ থেকে নির্ধারিত রেশনিং খাদ্য ৫৮ কেজি করে চালসহ প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন। এদিকে উপকূলীয় মৎস্যঘাটে আড়তদার ব্যবসায়ীরাও

তাদের সকল প্রস্তুতি শেষ করেছে। জেলেরা মাছ নিয়ে আসার সাথে সাথে যেন তা ক্রয় ও সংরক্ষণের প্রস্তুতি নিয়ে রেখেছে। বরফ কল গুলো সচল হচ্ছে। ট্রলারগুলোতে প্রয়োজনীয় বরফ তোলা হচ্ছে। ঘাটেও বরফ মজুদ রাখা হচ্ছে। কক্সবাজারের জেলে আবদুর গফুরের বয়স ৩৫ বছর। তিনি জানান, ২০ বছর বয়স থেকে সাগরে আসা যাওয়া করছি। আগামীকালও (শুক্রবার) যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। উপকূলীয় মসজিদে জুমার নামাজে সাগরে জেলেদের জানমাল রক্ষায় বিশেষ মুনাজাত করা হবে। টেকনাফ পৌরসভার মৎস্য আড়ত ব্যবসায়ী সৈয়দ আলম বলেন, ‘জেটি মেরামত, ধোয়ামোছা সব শেষ করেছেন জেলেরা। এখন সবাই বরফ নেওয়ার কাজ করছেন। ছোট-বড়-মাঝারি মিলিয়ে প্রায় অর্ধশতাধিক ফিশিং বোট আজ শুক্রবার এই ঘাট থেকে

বের হওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে। একেকটি মাঝারি ট্রলারে তেল, বরফ, বাজার-সওদা মিলে কমপক্ষে ৩০ হাজার থেকে এক লাখ টাকা খরচ হচ্ছে এবারে সাগর যাত্রায়। বড় ট্রলারে কমপক্ষে দুই লাখ টাকার পণ্য তোলা হচ্ছে। কক্সবাজার ট্রলার মালিক সমিতির সভাপতি গফুর আলম বাসস’কে বলেন, ‘কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, উখিয়া, চকরিয়া থেকে প্রায় তিন শতাধিক ছোট বড় ট্রলার সাগরে রওয়ানা হচ্ছে। ওদের খাবার দাবার, পানি তোলা হয়েছে। টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বাসস’কে বলেন, জেলেদের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রত্যেক জেলেকে সারাদেশের মতো টেকনাফেও ৫৮ দিনের জন্য ৫৮ কেজি চাল দেয়া হয়েছে। এখন তারা সাগরে

যাচ্ছে। আশা করছি আশানুরূপ মাছ আহরণ হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি, নাশকতার চেষ্টা বলছেন অ্যাটর্নি জেনারেল পুশ ইন ঠেকাতে লালমনিরহাট-কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, সতর্ক স্থানীয়রাও সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা জাপানের বড় ধাক্কা, অবসরের ঘোষণা এন্দোর রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা