রজনীকান্তের ‘কুলি’ ছাড়াল ৫০০ কোটির ক্লাব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫

রজনীকান্তের ‘কুলি’ ছাড়াল ৫০০ কোটির ক্লাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৫ |
জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পর বক্স অফিসে ঝড় ওঠে, তবে সব হিসাব-নিকাশ বদলে দেয় রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’। ১৪ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকের দৃষ্টিতে মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকরা আগের মতোই ভালোবাসা দিয়েছেন। মুক্তির মাত্র ১৪ দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৫০১ কোটি রুপি, চলতি বছরের তৃতীয় ভারতীয় ছবি হিসেবে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এর মধ্যে ভারতে নেট আয় দাঁড়িয়েছে ২৬৮.৭৫ কোটি রুপি। ১৪তম দিনে ভারতীয় সংগ্রহ মাত্র সাড়ে চার কোটি হলেও শিগগিরই ৩০০ কোটির মাইলফলক ছুঁতে চলেছে। আন্তর্জাতিক বাজারে ‘কুলি’ শুরু থেকেই সফল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় প্রথম সপ্তাহান্তে রেকর্ড ভাঙা আয় করেছে। মোট আন্তর্জাতিক আয় প্রায় ১৮২

কোটি রুপি (২১ মিলিয়ন ডলার)। গত সপ্তাহে মণি রত্নমের ‘পন্নিইন সেলভান: পার্ট ১’-এর ৪৮৮ কোটি রুপির আয় অতিক্রম করেছে ‘কুলি’। বর্তমানে এটি সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবির শীর্ষ ২৫-এ অবস্থান করছে। দক্ষিণী সিনেমার ইতিহাসে শীর্ষ ১০-এ জায়গা করে নিয়েছে। ছবিটির লক্ষ্য শীঘ্রই ‘সাইয়ারা’ (৫৬৮ কোটি), ‘পদ্মাবত’ (৫৮৫ কোটি) ও ‘সঞ্জু’ (৫৮৮ কোটি) ছাড়িয়ে শীর্ষ ২০-এ প্রবেশ করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার