যৌক্তিক সময় হলে হাটে হাঁড়ি ভেঙে দেব: জামায়াত আমির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

যৌক্তিক সময় হলে হাটে হাঁড়ি ভেঙে দেব: জামায়াত আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দেওয়া হবে, তা শিগগিরই প্রকাশ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অন্তর্র্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাঁড়ি ভেঙে দেব, দেরি করব না ইনশাআল্লাহ। শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহরের হোটেল সাহিদ প্যালেসে চুয়াডাঙ্গা জেলা জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীন। বিগত আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে ডা. শফিকুর বলেন, বাংলাদেশের এমন

কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না, যেখানে ওই সরকার জনগণের রক্ত নিয়ে তাদের হাত রাঙায়নি। শেষ পর্যন্ত অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য তারা খুনের নেশায় পাগল হয়ে উঠেছিল। সেই পাগলামিতে তারা বড় ধরনের দুটো অপকর্ম করেছে। একটি করেছে গণহত্যা, আরেকটি এই দেশের পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছে। তারা দুটোতেই ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতের আমির বলেন, আলাদা করে ভারতের ব্যাপারে কিছু বলব না, ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা, বিশ্বসভার

সব সদস্য মিলিমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এখন যারা দায়িত্বে আছেন তারা এ দেশেরই মানুষ। আমরা দেশবাসী মিলে ঐকমত্যের ভিত্তিতে তাদের ওপর এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা ভুল ধরিয়ে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা তাদের পরামর্শ দিয়েছি এবং ইতিবাচক ফলাফল পেয়েছি। তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। তারা যেন জাতির আবেগ ও প্রত্যাশার বাইরে কোনো কাজ না করেন। অনুষ্ঠানে

শুভেচ্ছা বক্তব্য দেন মেহেরপুর জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা থেকে সড়কপথে পাবনায় যাওয়ার সময় ভেড়ামারায় জামায়াতে ইসলামী এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শিক্ষা কমিশনে আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে হবে : পাবনা প্রতিনিধি জানান, জামায়াত আমির শিক্ষা সংস্কার কমিশনে আস্তিক ও আগস্ট বিপ্লবের চেতনাধারীদের বসাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যেই কিছু অসুবিধা দেখতে পাচ্ছি। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। এই দেশের ৯০ ভাগ মানুষ আস্তিক। তাহলে আস্তিকদের প্রতিনিধিত্ব নেই কেন সেখানে? যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনাই বুঝতে

পারে না তাদের কেন বসতে দেওয়া হয়েছে? আমরা চাই তাদের এখান থেকে সরিয়ে দেওয়া হোক। তাদের জায়গায় তারা ফিরে যাক। শনিবার বিকালে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার আমলের ১৮ টাকার চীনা বিদ্যুতের ইউনিট ২৫ টাকা হলো কার স্বার্থে? যাত্রাবাড়ী থানা থেকে পালাল রিমান্ডে থাকা নারী আসামি, ৫ পুলিশ সাসপেন্ড সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করায় বিএনপি নেতার বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ হত্যা ও ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে ৪ বছর ধরে একক ও দলবদ্ধ ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা: বিএনপি নেতা গ্রেপ্তার দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন বার্তা নেপালের ভয়াবহ বন্যায় শেখ হাসিনার শোক, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০ বছর উচ্চমূল্যে পিটার হাসের কোম্পানির সাথে ইউনূসের চুক্তি সত্ত্বেও এলএনজি সরবরাহে ব্যর্থতা, জ্বালানি সংকটের মূল কারণ পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার, পানিতে ডোবার লক্ষণ মেলেনি এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয় রংপুরে চার খুন: ‘পুলিশ ভুল সুইচ চাপায় পানিতে সব ধুয়ে যায়, কোনো ষড়যন্ত্র নেই’—ডিবি মাদারীপুরে পরিত্যক্ত ঘরে বিকট শব্দে ফাটল বোমা, এলাকাজুড়ে চরম আতঙ্ক রংপুরে ৪ খুন: কারণ হিসেবে হিন্দু সমাজের জাতপ্রথার দ্বন্দ্বের নয়া দাবি পুলিশের নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৫০০, নিখোঁজ প্রায় ১৫০০ আমিনবাজার বর্জ্য-বিদ্যুৎ প্রকল্প: আওয়ামী লীগ আমলে গৃহীত চীনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ১২৯ বার পেছালো সাগর-রুনি মামলার তারিখ: শেখ হাসিনার সময় সমালোচনা থাকলেও এখন নীরবতা “এখন আমি জামিন চাই না”-দিপু মনি: জামিনের আবেদন প্রত্যাহার করে জানালেন, আর প্রয়োজনীয়তা নেই ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনিতে কর্মসংস্থানের “অবাস্তব” সংখ্যা: জনগণের চোখে ধুলো দিয়ে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা বরিশালে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন: দিনে-রাতে ১০-১১ ঘণ্টা বিদ্যুৎহীন