যে কারণে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

যে কারণে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়াবহ বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে ইসরাইলজুড়ে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের পরই মূলত এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) তেহরান ভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গ্যালান্টকে বরখাস্তের পেছনে নেতানিয়াহু ‘বিশ্বাসের সংকট’কে কারণ হিসেবে তুলে ধরেন, যা তাদের মধ্যকার সম্পর্কে ফাঁটল ধরিয়েছে। এদিকে ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট তার অপসারণের কারণ হিসেবে তিনটি বিষয়ে মতবিরোধের কথা উল্লেখ করেছেন। যার মধ্যে অন্যতম হলো- বন্দিদের ফেরত আনার জন্য ‘বেদনাদায়ক হলেও সহনীয় ছাড়’ দেওয়ার কথা বলেছিলেন তিনি। তবে তার সঙ্গে একমত পোষণ করেনি যুদ্ধবাজ নেতানিয়াহু ও তার অবৈধ মন্ত্রীসভা। এ অবস্থায় ইসরাইলি জনগণের একাংশের জোর দাবি,

নতুন প্রতিরক্ষামন্ত্রীর উচিত দ্রুত বন্দি মুক্তির বিষয়টি অগ্রাধিকার দেওয়া। উল্লেখ্য যে, নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধনীতি নিয়ে উত্তপ্ত সম্পর্ক চলছিল। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগেও রাজনৈতিক মতবিরোধের কারণে নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন। তবে জনগণের ব্যাপক প্রতিবাদের মুখে তাকে পুনর্বহাল করতে বাধ্য হন। এ বিষয়ে মঙ্গলবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘যুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রীর মধ্যে পূর্ণ আস্থা থাকাটা অত্যন্ত জরুরি’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে