যে কারণে ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪

যে কারণে ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৪ |
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে তাকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা। তবে ট্রাম্পকে অভিনন্দন জানাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (৬ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান। তিনি বলেন, রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য পর্যবেক্ষণ করছে। ‘সুনির্দিষ্ট বক্তব্য ও উদ্যোগ’ না দেখা পর্যন্ত আনুষ্ঠানিক মূল্যায়ন করার কোনো সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, ভুলে গেলে চলবে না যে আমরা একটি ‘অবন্ধুসুলভ’ দেশের কথা বলছি, যেই দেশ আমাদের দেশের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র বলেন, কোনো কিছু বলতে গেলে এখনও কিছু দিন অপেক্ষা করতে হবে। কারণ, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো

বাইডেন আরও প্রায় দেড় মাস হোয়াইট হাউসে থাকবেন। তিনি বলেন, ট্রাম্প ওভাল অভিসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন বা প্রবেশ করবেন। পরবর্তীতে এ ব্যাপারে বক্তব্য দেওয়া হবে। যদিও আমরা সবকিছু বিশ্লেষণ করছি। আমরা শুরু থেকেই বলে আসছি সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে। যদিও তা রাতারাতি সম্ভব নয়। এদিকে ট্রাম্পের জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক ‍রুতে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা। এ ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, আয়ার‌ল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন

হ্যারিস তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জাভিয়ের মিলেই, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফারডিনান্ড মার্কোস জুনিয়রও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে