ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি
ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার
যেভাবে মাঝ আকাশে বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয় (ভিডিও)
ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে সংঘর্ষের মুহূর্তের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের কাছে ঘটনাটি ঘটে। ওই সময় উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়ে ৩৩ এর দিকে এগিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উড়োজাহাজটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
বোম্বারডিয়ার সিআরজে৭০০ উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। আর মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন তিনজন।
উদ্ধারকর্মীরা নদী থেকে ১৯টি ‘দেহ’ উদ্ধার করেছে বলে জানিয়েছে বিবিসি। তবে হতাহতের কোনও তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।
প্রায়
তিনশ উদ্ধারকর্মী এই উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। তীব্র বাতাস আর ঠাণ্ডার মধ্যে ডুবুরিরা নদীতে তল্লাশি চালানোর চেষ্টা করছেন। উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, তার কাছে পটোম্যাক নদীর পানির তাপমাত্রা শূন্য দশমিক ৬ থেকে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। পানির এই হিমশীতল অবস্থায় মানবদেহের তাপমাত্রা দ্রুত নেমে যায়। এমন পরিস্থিতিতে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে মানুষ নির্জীব হয়ে পড়তে পারে। ফলে উড়োজাহাজের কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। দুর্ঘটনার পর থেকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে।