যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫

যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ |
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি আজ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর থেকে চলছে টানা হামলা। পালটা হামলা চালিয়েছে ইউক্রেনও। দুই দেশেরই বেশ ক্ষয়ক্ষতি হলেও হামলা-পালটা হামলা চলেছে অবিরত। শনিবার রাতেও (স্থানীয় সময়) ইউক্রেনজুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে এবার এ যুদ্ধ থামাতে বেশ তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকও করেছেন তার কর্তাব্যক্তিরা। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই আবারও এ হামলা চালাল রাশিয়া। বিবিসি। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বলেছেন, সমন্বিত এক হামলায় ‘রেকর্ডসংখ্যক’ ২৬৭টি রুশ ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে ১৩৮টি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ধ্বংস করা

হয়েছে এবং জ্যামিংয়ের কারণে ১১৯টি ড্রোন রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে এবং কোনো ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি। তবে বেসামরিকরা হতাহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। যদিও অনেক ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে জরুরি সেবা বিভাগগুলো জানিয়েছে, রাতে বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলায় ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হামলা ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের তৃতীয় বার্ষিকীর এক দিন আগে ঘটেছে। এতে ঠিক কতজন নিহত হয়েছেন, তা স্পষ্ট নয়। তবে জরুরি সেবা বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনের খেরসনের একটি আবাসিক ভবনে হামলায় দুজন নিহত হয়েছেন। একজন পুরুষ এবং যমজ সন্তানের এক

মা। আঞ্চলিক কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরে একটি হামলায় একজন পুরুষ নিহত হয়েছেন এবং কমপক্ষে তিনজন আহত হয়েছেন। এ ছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন হামলায় আহত ৫৩ বছর বয়সি এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রাজধানী কিয়েভে একাধিক স্থানে আগুন নেভাতে অগ্নিনির্বাপণ বাহিনী ডাকা হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে লিখেছেন, রাজধানীতে একাধিক ড্রোন হামলায় কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, খারকিভ, পোলটাভা, সুমি, কিয়েভ, চেরনিহিভ, মাইকোলাইভ, ওডেসাসহ অন্তত ১৩টি অঞ্চলে ড্রোন প্রতিহত করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় রাশিয়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলেও ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে।

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে, রাতে ইউক্রেন থেকে রাশিয়ার দিকে উৎক্ষেপণ করা ২০টি ড্রোন ‘ধ্বংস’ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল