যুদ্ধের জন্যে প্রতিরক্ষা খাতে বাজেট ঘোষণা পুতিনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪

যুদ্ধের জন্যে প্রতিরক্ষা খাতে বাজেট ঘোষণা পুতিনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ |
শান্তির খোঁজ নেই। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অব্যাহত। এর মধ্যেই প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট ঘোষণা করল পুতিন। গতকাল রোববার ( ১ ডিসেম্বর) ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট ঘোষণা করে মস্কো। যার মধ্যে প্রতিরক্ষা খাতে ১২৬ বিলিয়ান ডলার বরাদ্দ (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা) করা হয়েছে। বিশ্লেষকদের বক্তব্য, যুদ্ধের জন্য মোট বাজেটের ৩২.৫ শতাংশই প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষের সাংসদরা প্রতিরক্ষা খাতে আকাশ ছোঁয়া বাজেট অনুমোদন করেছেন। গত বারের তুলনায় ২৮ বিলিয়ান ডলার বাজেট বাড়ানো হয়েছে এবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রাশিয়া সব থেকে বড় সংঘাতের মুখোমুখি ইউক্রেন যুদ্ধে। দীর্ঘদিন ধরা চলা এই যুদ্ধে দুপক্ষের গোলাগুলি, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের বোমা, ট্যাঙ্কের

মতো যুদ্ধাস্ত্র ব্যয় হচ্ছে। পাশাপাশি সেনার খাবার, ওষুধ, পোশাকের জন্য বিপুল খরচ রয়েছে। আধুনিক সময়ে যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি খাতে ব্যয়ও নেহাত কম নয়। বিশ্লেষকরা বলছেন, ব্যয় সাপেক্ষ লম্বা যুদ্ধের কথা মাথায় রেখেই প্রতিরক্ষা খাতের বাজেট বিপুল পরিমাণে বাড়িয়েছে পুতিন সরকার। এমনিতে ধারে ও ভারে যুদ্ধের ময়দানে ইউক্রেনের তুলনায় অনেকটাই বেশি শক্তিশালী রাশিয়া। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এবং সেনার সংখ্যাতেও তারা এগিয়ে। তথাপি দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চাপ পড়ছে রাশিয়ার অর্থনীতি এবং জনসংখ্যার উপর। এর মধ্যেই রেকর্ড বাজেট ঘোষণায় নিজেদের অবস্থান বুঝিয়ে দিল মস্কো। পুতিনের স্পষ্ট বার্তা, যে কোনও শর্তে ইউক্রেনকে শায়েস্তা করতে প্রতিজ্ঞাবদ্ধ তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে এক জুতোর পেছনে ৩ জন রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল নয়, বাদীর আবেদন নথিভুক্ত বিশ্ববাজারে কমল তেলের দাম গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য আওয়ামী লীগের নতুন করে দেশ গড়ার প্রত্যয় কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনের জবাবে ওবায়দুল কাদেরের জবাব- গণতন্ত্র ও স্থিতিশীল রাজনীতি পুনঃপ্রতিষ্ঠায় ৬ দফা দাবী বিশ্বকাপে মেসির সর্বাধিক গোলের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার ফটিকছড়িতে ক্লিনিকের অনিয়ম ফাঁস করায় সাংবাদিককে হত্যার হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় জিডি ‘মা বাঁচলে আমিও বাঁচবো!’: অর্থাভাবে কি আইসিইউতেই নিভে যাবে মমতাজের জীবনপ্রদীপ? যশোরে সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ ১৮ হাজার পুলিশেও নিশ্চিত হতে পারছে না সরকার, এবার আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো ইনজুরিতে জার্মান ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ