যুদ্ধবিরতি চুক্তিতে আরো ৪ নারী বন্দির মুক্তি দেবে হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫

যুদ্ধবিরতি চুক্তিতে আরো ৪ নারী বন্দির মুক্তি দেবে হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ |
হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় দফা বন্দি বিনিময়ের অংশ হিসেবে শনিবার চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। শুক্রবার এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত অনুযায়ী, বন্দি বিনিময়ের ২৪ ঘণ্টা আগে, আজই এই জিম্মিদের নাম প্রকাশ করবে হামাস। এমনটাই বলেছেন ওই হামাস নেতা। বৃহস্পতিবার কাতারের আল-আরাবি সংবাদমাধ্যমকে জ্যেষ্ঠ হামাস নেতা জাহের জাবারিন জানান, 'আগামীকাল আমরা মুক্তি পেতে যাওয়া চার জিম্মির নাম মধ্যস্থতাকারীদের জানাব।' পশ্চিম তীরে হামাসের কার্যক্রমের দায়িত্বে আছেন জাবারিন। তিনি মূলত একজন নির্বাসিত হামাস নেতা। তুরস্কের ইস্তাম্বুলে থাকেন তিনি। শনিবার বিকেলে যুদ্ধবিরতির ৪২ দিনব্যাপী প্রথম পর্যায়ে দ্বিতীয়বারের মতো বন্দি-জিম্মি বিনিময় হতে যাচ্ছে। এ সময় হামাস চার নারীকে মুক্তি দেবে

বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুক্তিপ্রাপ্তদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক মানুষ, উভয়ই থাকবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, যুদ্ধবিরতির এ পর্যায়ে মুক্তি পেতে যাওয়া আরও ৩০ জিম্মিদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যও আগামীকালই প্রকাশ করবে হামাস। বস্তুত, অনেক জিম্মি বেঁচে আছেন না মারা গেছেন, সে তথ্যও গোপন রেখেছে হামাস। তবে ইসরায়েলি গণমাধ্যম ক্যান নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, হামাস খুব সম্ভবত জীবিত জিম্মিদের সংখ্যা জানাবে। কে কে বেঁচে আছেন বা মারা গেছেন, সে বিষয়টি গোপন রাখবে। তা সত্ত্বেও, জীবিত জিম্মির সংখ্যা জানতে পারলে সে অনুযায়ী ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার বিষয়টি নির্ধারণ করতে পারবে ইসরায়েল। বুধবার হিব্রু গণমাধ্যমে জানানো হয়, ইসরায়েল হামাসকে বলেছে শনিবার আরবেল ইয়েহুদ নামের জিম্মিকে

মুক্তি দিতে। তবে ধারণা করা হয়, হামাস নয়, ইসলামিক জিহাদ নামে অপর এক সংগঠনের হাতে বন্দি আছেন ইয়েহুদ। যে কারণে আগামীকাল তাকে মুক্তি দেওয়ার ঝামেলাপূর্ণ হতে পারে। ইসরায়েল প্রত্যেক জন নারী সেনার মুক্তি বিনিময়ে ৫০ জন করে ফিলিস্তিনি বন্দি মুক্তি দেবে। সোমবার তিন বেসামরিক নারী জিম্মির বিপরীতে ৩০ জন করে মোট ৯০ বন্দিকে মুক্তি দেয় দেশটি। প্রায় ১৫ মাসের সংঘাতের পর ১৯ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিট গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। চুক্তিতে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন নেতানিয়াহুর প্রশাসনের এক প্রভাবশালী মন্ত্রী। ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার পর দেশটি হামাসের

বিরুদ্ধে প্রতিশোধ নিতে গাজায় নির্বিচার হামলা শুরু করে, যা ১৫ মাস ধরে চলে। ইসরায়েলি সহিংসতায় প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন লাখেরও বেশি মানুষ। ৭ অক্টোবর ২৫১ ব্যক্তিকে জিম্মি করেছিল হামাস। তাদের মধ্যে এখনো ৯১ জন গাজায় অবস্থান করছেন। এই ৯১ জনের মধ্যে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের মরদেহ ফিরে পাওয়া বন্দি বিনিময়ের অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক